পুতিনকে উৎখাত করতে চায়নি ওয়াগনার, দাবি প্রিগোজিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ২১:৫২আপডেট : ২৭ জুন ২০২৩, ১৩:১৬

চব্বিশ ঘণ্টার নাটকীয় সশস্ত্র বিদ্রোহের অবসানের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সোমবার ১১ মিনিটের এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, যখন মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছিলেন তখন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের পরিকল্পনা করছিলেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়াগনার প্রধান দাবি করেছেন, আমরা রাশিয়ার নেতৃত্বকে উৎখাতে যাত্রা করিনি। এই যাত্রার লক্ষ্য ছিলো ওয়াগনার গ্রুপের ধ্বংস ঠেকানো এবং সেই সব কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা যাদের অপেশাদার পদক্ষেপে অনেকগুলো ভুল হয়েছে।

প্রিগোজিন বলেছেন, রাশিয়ার বিমান বাহিনীর উড়োজাহাজকে আঘাত করতে হয়েছে বলে তারা অনুতপ্ত এবং রুশ সেনাদের রক্তপাত এড়াতে তারা ফেরত এসেছেন।

তার কথায়, আমরা আমাদের প্রতিবাদের জন্য যাত্রা করেছিলাম, সরকারকে উৎখাতে নয়।

প্রিগোজিন বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কেউ চুক্তি করেনি। ফলে ১ জুলাইয়ের মধ্যে তার ভাড়াটে বাহিনী অস্তিত্ব হারানোর কথা।

শনিবার ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে ওয়াগনার যোদ্ধারা। তারা রাশিয়ার রোস্তভ শহরের সেনা সদর দফতর নিয়ন্ত্রণ নেয়। পরে তারা মস্কোর উদ্দেশে রওনা দেয়। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় প্রিগোজিন মস্কো অভিমুখে না গিয়ে নিজের যোদ্ধাদের ঘাঁটিতে ফিরতে বলেন। তখন প্রিগোজিনের বিরুদ্ধে বিদ্রোহের মামলা প্রত্যাহার করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাকে বেলারুশে নির্বাসনের পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল।

/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৬ জুন ২০২৩, ২১:৫২
পুতিনকে উৎখাত করতে চায়নি ওয়াগনার, দাবি প্রিগোজিনের
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার