রুশ তেল শোধনাগারে আগুন, নেভানোর দাবি গভর্নরের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৯:৩৭আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩৩

রাশিয়ার ভোরোনেজ শহরের কাছে একটি তেল শোধনাগারে জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। পরে সে আগুন নেভানো হয়েছে। শনিবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন অঞ্চলটির গভর্নর আলেক্সান্ডার গুসেভ।

এক বিবৃতিতে গুসেভ বলেন, ‘ভোরোনেজের দিমিত্রভ সড়কের একটি তেল শোধনাগারের জ্বলন্ত ট্যাংকের আগুন নেভানো হয়েছে। দমকল বাহিনীর ১০০ সদস্য ও অন্তত ৩০টি যান আগুন নেভাতে উপস্থিত হয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তেমন কিছু জানাননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অন্তত ২টি হেলিকপ্টার তেল শোধনাগারের দিকে যাচ্ছিল। হেলিকপ্টার যাওয়ার সময়ই স্থানটি থেকে বিস্ফোরণ ও আগুনের গোলা দেখা যায়।

আরেক ভিডিও থেকে দেখা গেছে, ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধারা এলাকাটিতে ছিল।

একই দিনে, রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। তাকে ‘বিদ্রোহী’ বলে ঘোষণা দিয়েছে রুশ সরকার।সূত্র: সিএনএন

/এটি/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ১৯:৩৭
রুশ তেল শোধনাগারে আগুন, নেভানোর দাবি গভর্নরের
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের