ওয়াগনারের ‘বিদ্রোহ’ দমনে পুতিনকে সহযোগিতায় প্রস্তুত কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৬:০৯আপডেট : ২৪ জুন ২০২৩, ২১:৩৪

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের পদক্ষেপের সমালোচনা করেছেন চেচেন নেতা ও পুতিন মিত্র রমজান কাদিরভ। একই সঙ্গে তিনি ওয়াগনারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। শনিবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ওয়াগনার যোদ্ধাদের উদ্দেশে কাদিরভ বলেন, কী লক্ষ্য আপনাদের দেওয়া হয়েছে, কেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা কোনও বিষয় নয়। এমন মুহূর্তে রাষ্ট্রের নিরাপত্তা এবং রুশ সমাজের সম্মিলন সবকিছুর ঊর্ধ্বে। দেখুন এই পরিস্থিতির সুবিধা কীভাবে নিচ্ছে আমাদের পশ্চিমা শত্রুরা। এটি হলো প্রিগোজিনের (ওয়াগনার প্রধান) ষড়যন্ত্রমূলক অভিযানের প্রত্যাশিত পরিণতি।

প্রিগোজিনের ‘জঘন্য বিশ্বাসঘাতকতা’ নিয়েও কথা বলেছেন চেচেন নেতা।

টেলিগ্রামে প্রকাশিত একটি দীর্ঘ বক্তব্যে কাদিরভ লিখেছেন, আমি বারবার সতর্ক করেছি যুদ্ধকালে ব্যক্তিগত ক্ষোভ ও বিরোধ সমাধানের সময় নয়। আমাদের সব সময় শান্ত ও নির্ভরযোগ্য হতে হবে। কল্পনা করে দেখুন পরিখায় থাকা সেনারা এখন কেমন অনুভব করছে, যারা শত্রুর মোকাবিলা করছে। অথচ দেশে ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্থিতিশীলতার কথা বলছি, আমরা রাষ্ট্রের ঐক্যের কথা বলছি। আমরা নাগরিকদের নিরাপত্তার কথা বলছি।

কাদিরভ আরও বলেছেন, আমাদের সুপ্রিম কমান্ডার-ইন-চিফ রয়েছেন, তিনি জনগণ দ্বারা নির্বাচিত। তিনি পুরো পরিস্থিতি থেকে শুরু করে ছোট বিষয় সম্পর্কেও যেকোনও কৌশলবিদের তুলনায় ভালো করেই জানেন।

শনিবার জাতির উদ্দেশে দেওয়া পুতিনের ভাষণের কথা তুলে ধরে চেচেন নেতা বলেছেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সঠিকভাবে উল্লেখ করেছেন, এটি একটি সামরিক বিদ্রোহ। এমন পদক্ষেপের কোনও অজুহাত থাকতে পারে না। আমি পুরোপুরি পুতিনকে সমর্থন করি।

তিনি আরও বলেছেন, যা ঘটছে তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি কোনও আলটিমেটাম নয়। এটি রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ, এটি জাতীয় নেতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। এটি সেনাবাহিনী, নিরাপত্তাবাহিনী, গভর্নর ও বেসামরিকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ।

চেচেন নেতা বলেছেন, এই বিদ্রোহকে অবশ্যই দমন করতে হবে। এজন্য যদি কঠোর পদক্ষেপ নিতে হয় তাহলে আমরা প্রস্তুত।

উল্লেখ্য, ওয়াগনার যোদ্ধাদের ওপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এরপরই তিনি বাহিনী নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে রোস্তভ শহরের সামরিক অবকাঠামো নিয়ন্ত্রণের দাবি করেছেন। মস্কো অভিমুখে এগিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে ‘সশস্ত্র বিদ্রোহী’ আখ্যা দিয়েছে মস্কো। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং ফৌজদারি অপরাধের অভিযোগ প্রমাণিত হলে ১২ থেকে ২০ বছরের সাজা হতে পারে প্রিগোজিনের।

/এএ/
টাইমলাইন: ওয়াগনারের বিদ্রোহ
২৪ জুন ২০২৩, ১৬:০৯
ওয়াগনারের ‘বিদ্রোহ’ দমনে পুতিনকে সহযোগিতায় প্রস্তুত কাদিরভ
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম