ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

কানাডার আরও ৪১ কূটনীতিককে ভারত ছাড়ার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৪:১৪আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১:২৫

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা কমছেই না। ফিন্যান্সিয়াল টাইমসের মঙ্গলবারের প্রতিবেদনে জানা গেছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডার ৪১ কূটনীতিককে দিল্লি ছাড়ার নির্দেশ দিয়েছে মোদি সরকার।

এই ঘটনার সঙ্গে পরিচিত ভারতীয় কর্তাদের উদ্ধৃত করে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, কূটনীতিকদের ১০ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে।

দিল্লিতে কানাডার ৬২ জন কূটনীতিক কর্মরত আছেন। এখান থেকে ৪১ জনকে কমিয়ে আনতে যাচ্ছে দেশটি। কূটনীতিকদের প্রত্যাহার প্রশ্নে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি ভারত ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে সহিংসতার এবং ভীতি প্রদর্শনের পরিবেশ ছিল। শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উপস্থিতি দিল্লিকে হতাশ করেছে।

গত ১৮ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্টে জুন মাসে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে কানাডিয়ান শিখ ‘জঙ্গি নেতা’ নিজ্জারকে হত্যায় ভারত সরকারের ‘সম্ভাব্য’ জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ তদন্ত করা হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেওয়ার পর বিরোধের সূত্রপাত হয়। এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে দাবি ট্রুডো সরকারের। সূত্র: জিও নিউজ

আরও পড়ুন:

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সূর্যগ্রহণের পর এবার আংশিক চন্দ্রগ্রহণের পালা
সর্বশেষ খবর
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ঝড়-বৃষ্টির দিনে ফ্লাইট বাতিল হলে কী করবেন
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী