কে ছিলেন ইসরায়েলি হামলায় নিহত আলিরেজা তাংসিরি?

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১৮:৩৪আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৮:৩৪

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌশাখার প্রধান আলিরেজা তাংসিরি বৃহস্পতিবার সকালে এক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে মাসব্যাপী চলমান এই অভিযানে তাংসিরি হলেন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সর্বশেষ শীর্ষ ইরানি সামরিক ব্যক্তিত্ব।

কমান্ডার তাংসিরি হরমুজ প্রণালি দিয়ে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সফল অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন। তার এই পদক্ষেপ বিশ্বজুড়ে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি করেছে। একই সঙ্গে যুদ্ধে ইসরায়েলের সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের জন্যও এই অভিযানের ব্যয়ভার বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে ইরান জানিয়েছিল, তারা এই সংকীর্ণ জলপথ দিয়ে শুত্রুপক্ষ ছাড়া সব দেশের জাহাজ চলাচলের অনুমতি দেবে। তবে তাংসিরির মৃত্যুর ফলে হরমুজ প্রণালি নিয়ে ইরানের কৌশলে কী ধরনের প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্যমতে, তাংসিরি ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্রুজ মিসাইল পরীক্ষার তদারকি করতেন। তিনি একটি ড্রোন উৎপাদন ও পরীক্ষাকারী প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। মূলত আক্রমণাত্মক ড্রোনের ব্যবহারের মাধ্যমেই ইরান এই প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই কর্মকাণ্ডের কারণে ২০১৯ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বেশ সক্রিয় ছিলেন তাংসিরি। তিনি নিয়মিতভাবে কোন কোন জাহাজকে ইরান প্রণালি পার হতে দেয়নি তার আপডেট দিতেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট তেল স্থাপনায় হামলা এবং ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা না চালাতে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিতেন তিনি।

২০১৮ সালে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন। হরমুজ প্রণালিতে ইরানের আধিপত্য বজায় রাখতে নিজের আগ্রাসী বক্তব্যের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ খামেনি নিজেও যুদ্ধের শুরুতে একটি বিমান হামলায় নিহত হয়েছেন।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের