লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন শাহবাজ শরিফ, ট্রাম্পের ভূয়সী প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১৪:১৬আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৪:১৬

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

বিবৃতিতে শাহবাজ শরিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ‘সাহসী ও বিচক্ষণ কূটনৈতিক প্রচেষ্টার’ ফলে এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এটি টেকসই শান্তির পথ সুগম করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের অটল সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে পাকিস্তান।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৭ এপ্রিল ২০২৬, ১৪:১৬
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন শাহবাজ শরিফ, ট্রাম্পের ভূয়সী প্রশংসা
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ