লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫

আন্তজাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২৩:০৪

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটির বাইরে পৃথক তিনটি স্থানে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১২ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে বৈরুতের উত্তরে মাইসরা গ্রামে ইসরায়েলি হামলায় ‘৯ জন নিহত ও আরও ১৫ জন আহত’ হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরবর্তী আপডেটে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়েছে বলে জানানো হয়।

মন্ত্রণালয়টি উত্তরের বাতরুন শহরের কাছে দেইর বিল্লা এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের তথ্যও জানিয়েছে। সেখানে দুইজন নিহত, চারজন আহত এবং শনাক্তবিহীন দেহের অংশ পাওয়া গেছে।

মন্ত্রণালয়টি আরও জানায়, বার্জাতে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও আরও ১৮ জন আহত হয়েছে।

সর্বশেষ আপডেটে বলা হয়, বৈরুতের দক্ষিণে শাফ জেলায় আরও ১৪ জন আহত হয়েছে।

/এএকে/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৫
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ