লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েলি ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪, ২১:৫১আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ২২:১৭

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রবিবার (১৩ অক্টোবর) এমন অভিযোগ করেছে সংস্থাটির শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল । এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল -এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রবিবার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে।

এই ঘটনাকে তারা জাতিসংঘের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।

এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’

এর আগে, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা করে ইসরায়েল। হিজবুল্লাহ’র সঙ্গে যুদ্ধ করাকালীন শান্তিরক্ষীদের ওপর হামলা করে সেনারা। এতে দুই শান্তিরক্ষী আহত হন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠে।

ইউএনআইএফআইএল। জানিয়েছে, দক্ষিণ লেবাননে বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার শান্তিরক্ষী কাজ করছেন।

এদিকে, রবিবার (১৩ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘকে অবশ্যই লেবাননের দক্ষিণাঞ্চল থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করতে হবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্দেশে হিব্রু ভাষায় দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি ও সংঘাতময় এলাকা থেকে জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রত্যাহারে সময় হয়েছে।

নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনী বারবার এটি বলে আসছে। কিন্তু একাধিকবার প্রত্যাখ্যান করা হয়েছে। হিজবুল্লাহ সন্ত্রাসীরা যাতে করে শান্তিরক্ষীদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে সেজন্য এমনটি করা হচ্ছে।

/এএকে/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৩ অক্টোবর ২০২৪, ২১:৫১
লেবাননে জাতিসংঘের প্রধান ফটক গুঁড়িয়ে দিলো ইসরায়েলি ট্যাংক
সম্পর্কিত
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ