লেবাননের পানি সরবরাহ কেন্দ্র গুঁড়িয়ে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ১৩:৪০ আপডেট : ১২ মে ২০২৬, ১৩:৪০

লেবাননের লিটানি নদীর তীরবর্তী দেইর মিমাস শহরে একটি সৌরশক্তি চালিত পানি পাম্পিং স্টেশন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

এনএনএ জানিয়েছে, মঙ্গলবার সকালে আগে থেকে পুঁতে রাখা বিস্ফোরকের সাহায্যে ওই স্টেশনে বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো স্থাপনাটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

বিস্ফোরিত এই পাম্পিং স্টেশনটি দেইর মিমাস শহরের বাসিন্দাদের খাবার পানি সরবরাহের প্রধান উৎস ছিল। এই ধ্বংসযজ্ঞের ফলে শহরজুড়ে বিশুদ্ধ পানির সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লেবাননের এনএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে বিস্ফোরক ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১২ মে ২০২৬, ১৩:৪০
লেবাননের পানি সরবরাহ কেন্দ্র গুঁড়িয়ে দিলো ইসরায়েল
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির