লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৬, ১৪:৪৩ আপডেট : ১৫ জুন ২০২৬, ১৪:৪৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতও বন্ধ হওয়ার কথা থাকলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে কাটজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তিনি এমন একটি নীতি অনুসরণ করছেন, যার অধীনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তা অঞ্চলগুলোতে অনির্দিষ্টকাল অবস্থান করবে। এর উদ্দেশ্য সীমান্ত ও ইসরায়েলি জনপদগুলোকে জিহাদি উপাদান থেকে সুরক্ষা দেওয়া।

তিনি বলেন, এসব নিরাপত্তা অঞ্চল স্থানীয় বাসিন্দাশূন্য করা হবে এবং ভূমির ওপর ও নিচে থাকা সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। সীমান্তবর্তী গ্রামগুলোর যেসব বাড়ি সন্ত্রাসী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে বলেও দাবি করা হচ্ছে, সেগুলোও ধ্বংস করা হবে।

কাটজের মতে, নিরাপত্তা অঞ্চলগুলো ধরে রাখা যুদ্ধের সময় আইডিএফের অন্যতম বড় অর্জন। তাই বিদ্যমান এবং ভবিষ্যতে আসতে পারে এমন সব চাপ সত্ত্বেও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিরোধিতা করছে ইসরায়েল।

তিনি জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট করেছেন। একই বার্তা তিনি আগের দিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকেও দিয়েছেন।

কাটজ বলেন, ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ এবং নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না এবং নিরাপত্তা অঞ্চল থেকে সেনা প্রত্যাহারও করা হবে না।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, লেবাননের ঘটনাবলির কারণে ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে আমরা পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানবো।

তিনি আরও বলেন, আমরা শুধু আমাদের নাগরিক এবং ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৫ জুন ২০২৬, ১৪:৪৩
লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
স্ত্রী ‘নিখোঁজ’ বলার দুই বছর পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪
গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি