ইসরায়েল-লেবানন সংঘাত  

লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়েছে ৪ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৬:১৮আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২১:৫৩

ইসরায়েলি হামলার মুখে ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়েছে। তাদের অধিকাংশই সিরীয় নাগরিক। শুক্রবার (১১ অক্টোবর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থা এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়, জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৩ লাখ ১০ হাজারেরও বেশি সিরীয় এবং ১ লাখ ১০ হাজার লেবাননের নাগরিক সিরিয়ায় পাড়ি দিয়েছে।

ঘনবসতিপূর্ণ লেবাননের রাজধানী বৈরুত ক্রমবর্ধমানভাবে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রাভিনা বলেন, হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

তিনি আরও জানান, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। যার কারণে উত্তর ইসরায়েলেও মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাভিনা বলেন, বৃহস্পতিবার রাতে বৈরুত শহরের কেন্দ্রে ‘সবচেয়ে ভারী’ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন।

তিনি বলেছিলেন, ‘সংঘাতের সর্বশেষ এই পর্যায়ে এসে ক্ষতির সম্মুখীন হচ্ছে লেবাননের জনগণ। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত হওয়া ২ হাজার মানুষের মধ্যে প্রায় ৪০০ জনই নারী ও শিশু।’

এ সময় রাভিনা হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স ও স্কুলসহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তুলে ধরেন। আবাসিক ভবন ধ্বংসের পাশাপাশি তিনি গত বছরের অক্টোবর থেকে লেবাননে চিকিৎসা ও জরুরি সেবার একশোর বেশি কর্মী নিহত হওয়ার ওপরও জোর দিয়েছিলেন।

/এএকে/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১২ অক্টোবর ২০২৪, ১৬:১৮
লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়েছে ৪ লক্ষাধিক মানুষ: জাতিসংঘ
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ