লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যে ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩২ আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৮

ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য কোনও চুক্তিতে লেবাননের ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে কোনও সুনির্দিষ্ট নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র। হিজবুল্লাহ-সম্পর্কিত লেবাননের সংবাদপত্র আল-আখবার মিশরীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবস্থান অনুযায়ী ইসরায়েল নিজেদের ‘রক্ষা করার অধিকার’ রাখে, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহর সামরিক তৎপরতা, প্রশিক্ষণ, অস্ত্র স্থানান্তর এবং সংগঠনের নেতাদের লক্ষ্য করে হামলার ক্ষেত্রে।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, লেবানন যদি হিজবুল্লাহর এই কর্মকাণ্ডগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা এগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করবে। যুক্তরাষ্ট্র এই অবস্থানে সম্মতি দিয়ে হামলা বন্ধের কোনও শর্ত চুক্তিতে অন্তর্ভুক্ত না করার ইঙ্গিত দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি কায়রো ও বৈরুতের মধ্যে যোগাযোগ হয়েছে, যেখানে ইসরায়েল-লেবানন আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় মিসরীয় কর্মকর্তারা পরবর্তী আলোচনার ধাপ নিয়ে পরামর্শ ও সতর্কবার্তা দেন।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
২৯ এপ্রিল ২০২৬, ১৩:৩২
লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে যে ইঙ্গিত দিলো যুক্তরাষ্ট্র
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
বিয়েতে আগ্রহ হারাচ্ছে চীনারা
স্ত্রী ‘নিখোঁজ’ বলার দুই বছর পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি
শেয়ারবাজারে ধস, ভোটারদেরই দুষলেন ট্রাম্প
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
মোটরসাইকেলে ৬ জনে এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪
গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি