যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১০:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১০:১২

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পার হতে না হতেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ সফল নয়’। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ড্যানি ড্যানন বলেন, যুদ্ধবিরতির আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে দেখা যাবে যে বর্তমান অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তবে হিজবুল্লাহ রকেট হামলা চালালে ইসরায়েলি বাহিনীর পাল্টা জবাব দিতেই হবে।

ইসরায়েলি এই কূটনীতিক জানিয়েছেন, যখনই আমরা কোনও হুমকি দেখবো, তখনই ব্যবস্থা নেবো।

লেবানন সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ড্যানন আরও বলেন, লেবানন সরকার কি আদৌ যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কার্যকর করতে সক্ষম? তারা কি দক্ষিণ লেবাননের ওপর সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারবে?

উল্লেখ্য চলতি বছরের মার্চ মাসের শুরু থেকে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। চলতি মাসের শুরুতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েলি সেনারা তাদের অবস্থান থেকে সরেনি। উল্টো ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে, তারা লেবাননের ভূখণ্ডের গভীরে লিতানি নদী পর্যন্ত দখল করার পরিকল্পনা করছেন।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
২৪ এপ্রিল ২০২৬, ১০:০৮
যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
স্কুলের কাছে বন্দুকধারীর গুলি, শিক্ষার্থীসহ আহত ৮
সর্বশেষ খবর
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
শাপলার লাল গালিচার সাজে সাতলা বিল, ভোরেই মিলবে আসল সৌন্দর্য
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
‘গার্ল ড্যাড’ কি সঙ্গীর প্রতি বেশি যত্নশীল?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা