লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলবেন নেতানিয়াহু 

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৩ আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:১৭

কয়েক দশকের চরম কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল আজ আর্মি রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংলাপ বিচ্ছিন্নতার পর এই আলোচনা শুরু হচ্ছে, যা শেষ পর্যন্ত সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, আজ ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা কথা বলতে যাচ্ছেন। তবে ট্রাম্প তার পোস্টে নির্দিষ্ট করে কোনও নেতার নাম উল্লেখ করেননি।

ট্রাম্পের ওই পোস্টের পর একাধিক গণমাধ্যম জানায়, লেবাননের এক কর্মকর্তা বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য কোনও যোগাযোগ সম্পর্কে তারা অবগত নন।

/এএস/এমওএফ/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৩
লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলবেন নেতানিয়াহু 
০৭ নভেম্বর ২০২৪, ১৫:১৭
১৩ অক্টোবর ২০২৪, ২০:২৮
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
‘ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র ছিল না’, ট্রাম্পের যুক্তি নাকচ ওবামার
ইরান যুদ্ধের দায় এড়ালেন ট্রাম্প, বললেন ‘আমরা শুরু করিনি’
সর্বশেষ খবর
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা