দীর্ঘ ৩৪ বছর পর আলোচনায় ইসরায়েল-লেবাননের শীর্ষ নেতারা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২:০২

দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর এই দুই দেশের নেতারা কথা বলবেন।

তবে দুই দেশের কোন পর্যায়ের নেতারা এই আলোচনায় অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নাকি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের মধ্যে এই আলাপ হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের সঙ্গে উচ্চপর্যায়ের এই বৈঠকে বসার আগে লেবানন সম্ভবত যুদ্ধবিরতির শর্ত দেবে। তবে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, কারণ তারা হিজবুল্লাহর  সক্ষমতা আরও দুর্বল করার লক্ষ্য ধরে রেখেছে।

/এএস/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩
দীর্ঘ ৩৪ বছর পর আলোচনায় ইসরায়েল-লেবাননের শীর্ষ নেতারা: ট্রাম্প
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার