লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করতে পারবে ইসরায়েল: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১০:০০আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১৪:২৪

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার অধিকার ইসরায়েলের রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ অক্টোবর) একটি সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এই তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, বেসামরিকদের সুরক্ষা দেয় এমনভাবে ইসরায়েলের অভিযান চালানো উচিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে ম্যাথিউ মিলারকে একটি ইসরায়েলি বিমান হামলার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। উল্লেখিত ওই হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের পৌরসভার সদর দফতর ধ্বংস হয়। এতে মেয়রসহ ১৬ জন নিহত হন।

জবাবে মিলার বলেছিলেন, নির্দিষ্ট কোনও হামলার বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন না। তবে তিনি বলেন, ‘বেসামরিক ভবন ধ্বংস করা হয়েছে। আমরা তা দেখতে চাই না।’

মুখপাত্র বলেন, ‘আমরা জানি, অনেক সময় হিজবুল্লাহ বেসামরিক ভবনের নিচে লুকিয়ে, ভবনের ভেতরে ঢুকে কাজ করে। আমরা গত দুই সপ্তাহ ধরে বেসামরিকদের ঘরে রাখা রকেট ও অন্যান্য সামরিক অস্ত্রের ফুটেজ দেখেছি।’

তিনি আরও বলছিলেন, ‘ইসরায়েলের সেই বৈধ লক্ষ্যগুলোকে লক্ষ্যবস্তু করার অধিকার রয়েছে। তবে তাদের এটি এমনভাবে করা দরকার যেভাবে করলে বেসামরিক অবকাঠামো সুরক্ষিত থাকে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়।’

ওয়াশিংটন হিজবুল্লাহ’র ওপর আক্রমণ চালাতে এবং এর শক্তি কমাতে ইসরায়েলের সীমিত অনুপ্রবেশকে সমর্থন করে বলে জানান মিলার। তবে দেশটি বৈরুতে বিস্তৃত বোমা হামলার বিরোধিতা করে এবং এমন হামলার বিরোধিতা করে যা বেসামরিক ক্ষতি এড়ায় না।

/এএকে/
টাইমলাইন: লেবানন-ইসরায়েল সংঘাত
১৭ অক্টোবর ২০২৪, ১০:০০
লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করতে পারবে ইসরায়েল: যুক্তরাষ্ট্র
সম্পর্কিত
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ
গাড়িতে রাত কাটানো মিঠুনের আজকের বাংলো যেন রাজপ্রাসাদ