হামলায় ক্ষতিগ্রস্ত ১৩০০ স্কুলের মধ্যে ৭৭৫টি মেরামত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১০:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে ৭৭৫টির মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে দেশটির শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

কাজেমি জানান, হামলায় প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইস্পাহান এবং হরমুজগান প্রদেশে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শিক্ষা কার্যক্রম থেমে থাকেনি। সরাসরি অথবা দূরশিক্ষণ পদ্ধতিতে পড়াশোনা অব্যাহত রয়েছে। এমনকি ইরানিয়ান টেলিভিশন স্কুল-এর মাধ্যমেও পাঠদান চলছে।

শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার কথা উল্লেখ করে তিনি জানান, মিনাব শহরের শাজারে তাইয়েবে গার্লস স্কুল-এ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে স্কুলগুলোতে শোকসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ওই হামলায় নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী ও শিক্ষক।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৮ জুলাই ২০২৬, ১৫:২৪
সম্পর্কিত
ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ, তাদের ভাগ্যে কী আছে
নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প
লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা
সর্বশেষ খবর
ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু 
ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু 
ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ, তাদের ভাগ্যে কী আছে
ভেনেজুয়েলার ভূমিকম্পে এখনও নিখোঁজ হাজারো মানুষ, তাদের ভাগ্যে কী আছে
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী
সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই