হরমুজের পর কোথায় আছে ইরানের ‘বিকল্প অস্ত্র’, জানালেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ১৫:২৫ আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৫:২৫

ইরানের জন্য হরমুজ প্রণালি যেমন একটি কৌশলগত সম্পদ, তেমনি বাব আল-মান্দেব প্রণালিও দেশটির ‘বিকল্প অস্ত্র’ হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খামেনির শেষ বিদায়ে অংশ নিতে তেহরানে অবস্থানরত মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের সমতুল্য একটি কৌশলগত সম্পদ।

একই বক্তব্যে তিনি বলেন, ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালি, যা এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে, সেটিও ইরানের একটি ‘বিকল্প অস্ত্র’।

বৃহত্তর আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়লে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলেও সতর্ক করেন মেদভেদেভ।

তিনি বলেন, আমি আশা করি পরিস্থিতি সেদিকে গড়াবে না। তবে অঞ্চলে সংঘাত চায় এমন সব দেশের এটি মনে রাখা উচিত।

এর আগে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছিল। গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞাও ঘোষণা করে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম