যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ জুলাই ২০২৬, ০৯:০৭আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:০৭

মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি  যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে কোনোভাবেই ‘নস্যাৎ’ করতে দেওয়া যাবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা এবং অবদান থেকে শক্তি না নিয়ে করা কোনও সমাধানই স্থায়ী হতে পারে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি নস্যাৎ করার জন্য ইসরায়েলি প্রশাসনের চক্রান্ত আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমান যুদ্ধ-আসক্ত ইসরায়েলি সরকারকে আমাদের ভূখণ্ডকে আবারও বারুদ আর রক্তের গন্ধে ডুবিয়ে দিতে দেওয়া যাবে না।"

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সমঝোতা স্মারকটি নস্যাৎ করার জন্য ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে এর আগেও বারবার অভিযোগ করেছেন তুর্কি নেতা। এছাড়া গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলারও বারবার নিন্দা জানিয়েছেন তিনি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৫ জুলাই ২০২৬, ০৯:০৭
যুদ্ধ-আসক্ত ইসরায়েলকে চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ান
সম্পর্কিত
ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
খামেনির জানাজা আজ
‘নেতানিয়াহু ভালো করেই জানেন বস কে’
সর্বশেষ খবর
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘রইদ’
এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল বাংলাদেশের ‘রইদ’
ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় মানুষের কান্নায় বিস্মিত ট্রাম্প
সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব