ইরানের কতটি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯

ইরানের বিরুদ্ধে আরও এক দফা বিমান হামলা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং নিরীহ বেসামরিক নাবিকদের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অতিরিক্ত হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের উপকূলরেখা বরাবর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের ঘাঁটি, নৌ সক্ষমতা এবং সামরিক লজিস্টিক অবকাঠামোসহ প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সেন্টকম আরও জানায়, এর আগের রাতে ইরানে সফলভাবে চালানো আক্রমণাত্মক হামলার ধারাবাহিকতাতেই এই সর্বশেষ হামলাগুলো চালানো হয়েছে।

এর একদিন আগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল যুক্তরাষ্ট্রের বাহিনী।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
চলতি মাসেই ইরানে হামলার ছক নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী: আম আদমি পার্টি
সর্বশেষ খবর
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে ৫ ধরনের ওষুধ
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
সিঁদুরের রঙে উৎসবমুখর বগুড়া, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর