ওমান উপকূলে ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ জুলাই ২০২৬, ১০:০০ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:০৪

ওমান উপকূলে ‘অজানা বস্তুর’ আঘাতে একটি বাণিজ্যিক ট্যাংকার জাহাজে আগুন লাগার ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এই তথ্য জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের মধ্যে একজন কর্মকর্তা জানান, হামলায় দ্বিতীয় আরেকটি জাহাজও আঘাতপ্রাপ্ত হয়েছে। দুটি জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

হরমুজ প্রণালিতে এর আগেও জাহাজে বেশ কিছু হামলার ঘটনা ঘটে। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টা-পাল্টি হামলা চালায়। সেই ঘটনার কয়েক দিন পরই নতুন করে এই হামলার ঘটনা ঘটলো। মূলত ওমানের জলসীমায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি করিডোর ঘোষণার পরই আগের হামলাগুলো হয়েছিল। ইরান শুরু থেকেই এই করিডোরের বিরোধিতা করে আসছে।

তেহরানের দাবি, এই করিডোর চালুর পদক্ষেপটি দুই দেশের মধ্যকার শত্রুতা অবসানের লক্ষ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক লঙ্ঘন করে। ইরান জানিয়েছে, ওই চুক্তি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনার একমাত্র দায়িত্ব তাদেরই।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ
সর্বশেষ খবর
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের ক্ষতিকর ব্যবহারে বিলুপ্ত হবে মানবজাতি, সময়ও জানালো গবেষণা
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম