খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৪:২৪ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৫:৫০

ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক খবর জানিয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন।

বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা-সংক্রান্ত বিষয় নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এই সমঝোতা স্মারক সুইজারল্যান্ডের লুসার্ন লেক বৈঠকের ফলাফলের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় পক্ষ পরবর্তী দফায় আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাবেক নেতার শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরে দুই দেশের মধ্যে উত্তেজনার পর কাতারের আয়োজনে দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
০২ জুলাই ২০২৬, ১৪:২৪
খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হলো ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?