জামিন না চাওয়ার বিষয়ে যা জানালেন পরীমণির আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৫:৫০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:০৫

আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ আদালতে পরীমণির আইনজীবীরা জামিন না চেয়ে তার সঙ্গে কথা বলার আবেদন করেন।

পরীমণির আইনজীবীরা জানান, শুনানিতে পরীমণির সঙ্গে তারা কথা বলার অনুমতি চান। তারা জামিন আবেদন করেননি। আদালত শুনানি শেষে সেই আবেদন নাকোচ করে দিয়েছেন। এরপরই জামিন আবেদন না করায় সমালোচনার মুখে পড়েন পরীমণির আইনজীবীরা। তবে তারা বলছেন, জামিন চাওয়া বা না-চাওয়া আইনগত প্রক্রিয়া। সুযোগ আছে, আগামীতে করা হবে।

দেখা করার আবেদনের ভিত্তিতে পরীমণির আইনজীবীরা বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌ন্যয়বিচার পাওয়ার অধিকার সবার আছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইন দিয়েছে। এটি সংবেদনশীল মামলা। এ মামলায় আইনজীবীরা আসামির সঙ্গে কথা বলতে পারেন। আমরা তার সঙ্গে এখন পর্যন্ত কথা বলতে পারছি না। আমরা আজকে জামিন আবেদন করিনি, আসামির সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি একজন চিত্রনায়িকা, তিনি অসুস্থ। যদি আমরা তার কথা না জানি, তাহলে তাকে কী সহায়তা দেবো?

এজলাস থেকে বের হয়ে পরীমণির আইনজীবী কামরুজ্জামান চৌধুরী ও নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কামরুজ্জামান চৌধুরী জানান, আদালতে পরীমণি অসুস্থতার কথা জানান। জামিন আবেদন কেন করেনি প্রশ্নে তিনি বলেন, ‌‘আগামীতে করবো, সুযোগ আছে। আমরাতো তার সঙ্গে কথা বলতে পারছি না। কথা বলতে পারলে আইনি দিক বিবেচনা করে আবেদন করবো। আমাদের দেখা করার দরখাস্ত নামঞ্জুর করা হয়েছে।’

নীলাঞ্জনা রিফাত বলেন, ‘জামিন না চাওয়াটা আইনগত বিষয়। আমরা কোন পথে এগোবো, এর জন্য উনার সঙ্গে কথা বলা জরুরি। উনি বলেছেন আদালতে আমাকে বারবার এভাবে টানা হেঁচড়া করলে আমি পাগল হয়ে যাবো।’

/ইউআই/আইএ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী