পরীমণি-হেলেনাদের ১৫ মামলার প্রতিবেদন দেড় মাসের মধ্যে: সিআইডি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৫:১৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৫:১৬

চিত্রনায়িকা পরীমণি, চিত্রপরিচালক রাজ, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর, কথিত মডেল পিয়াসা ও মৌ এর বিরুদ্ধে দায়ের করা ১৫টি মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘দেড় মাসের মধ্যে এসব মামলার প্রতিবেদন দেওয়া হবে।’

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিআইডি প্রধান বলেন, ‘১৫টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষ পর্যায়ে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুলিশ রিপোর্ট জমা দেবে সিআইডি।’

তিনি বলেন, ‘মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্তের জন্য গ্রেফতার অনেকের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে।’

তিন দফায় পরীমণির কেন রিমান্ড চাওয়া হলো এমন প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, ‘তদন্তের জন্যই তিন দফা পরিমণিকে রিমান্ডে আনা হয়েছে।’

পরিমণিসহ ১৫টি মামলায় আপাতত আর কাউকে ডাকা হবে না। বাসা থেকে উদ্ধার হওয়া মাদক বিদেশ থেকে বা এয়ারপোর্ট থেকে কিনে বাসায় রাখা হয়েছিল বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে বলেও জানান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

 

/আরটি/আইএ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি