বন্যার্তদের পাশে দাঁড়ানোই হতে হবে সরকারের অগ্রাধিকার: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২২:১০আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২:১০

গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় নেতারা বলেন, দেশের বড় এক অংশের মানুষ বন্যাক্রান্ত হয়েছে। ভারী বৃষ্টির আভাস অনুযায়ী এর মাত্রা ও বিস্তৃতি বাড়তে পারে আরও। এ মুহূর্তে প্রয়োজন আমাদের সতর্কতা, প্রস্তুতি, আর আমাদের সবকিছু নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোই হতে হবে এখন সরকারের সর্বাগ্রাধিকার কাজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র  সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

নেতারা বলেন, ‘দুর্গম এলাকায়ও কেউ যেন পর্যাপ্ত সহায়তার বাইরে না থাকেন, সেজন্য সেনাবাহিনীসহ প্রশিক্ষণপ্রাপ্ত মানুষদের, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হবে।’

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী