বন্যায় নোয়াখালীতে প্রাণিসম্পদে ব্যাপক ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১০:২২ আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১০:২২

নোয়াখালীর ৮টি উপজেলার বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতির দিকে যাচ্ছে। একদিকে ফেনী থেকে নেমে আসছে বন্যার পানি অন্যদিকে টানা ভারী বৃষ্টির কারণে পানি বেড়েই চলছে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার প্রতিটি এলাকায়। সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানেও কিছুটা পানি বেড়েছে। আমন, আউশ ধান ও শরৎকালীন শাকসবজির ক্ষয়ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে প্রাণিসম্পদেও।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, বন্যার কারণে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে জেলার বিভিন্ন উপজেলা কয়েক ফুট পানির নিচে প্লাবিত হয়। নিচু এলাকাগুলোর অবস্থা আরও ভয়াবহ। প্রতিদিন বাড়তে থাকে পানি, যা বর্তমানে অব্যাহত রয়েছে। বন্যায় প্রাণিসম্পদে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলায়। এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৩১৪টি গৃহপালিত পশুপাখি। যার মধ্যে রয়েছে ২৮টি গরু, ১টি মহিষ, ১২টি ছাগল, ৩টি ভেড়া, ১ লাখ ৮৬ হাজার ৭৭০টি মুরগি ও ৫০০ হাঁস। পানিতে ভেসে গেছে ৪৮ হেক্টর গোচারণভূমি, ১৫৪ টন দানাদার খাদ্য, ৩৪৬ টন খড় ও ৩৬৬ টন কাঁচাঘাস। যেখানে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

এ ছাড়াও জেলার ১০৮টি গরুর খামার নষ্ট হয়েছে। যেখানে ক্ষতি হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। ১৯৬টি হাঁস-মুরগির খামারে ক্ষতি হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ৩০০টাকা।

কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকার নিহা ও এনপি পোলট্রির স্বত্বাধিকারী মোহাম্মদ নূর উদ্দিন বলেন, ‘গত ২২ আগস্ট বন্যার পানি ডুকে খামারের ১৭ দিন বয়সী ৮ হাজার মুরগি মারা যায়। যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ছাড়া গুরুর খামারে ৩টি বাছুর ও ৭টি বড় গরু মারা যায়। যার বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।’ তিনি ছাড়াও তার আশপাশের রাণী পোলট্রি, মিয়া পোলট্রি, আশেক পোলট্রি, নবাব পোলট্রি ও নোভা পোলট্রিসহ প্রায় ১০টি পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এতদিন পার হলেও প্রাণিসম্পদ অফিস থেকে কোনও কর্মকর্তা তাদের খোঁজখবর নেননি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ৮টি উপজেলায় প্রাণিসম্পদে ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি অপূরনীয়। পুরো জেলায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় তিনি মানুষের ত্রাণের পাশাপাশি গোখাদ্য সহযোগিতার জন্য অনুরোধ জানান।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৯ আগস্ট ২০২৪, ১০:২২
বন্যায় নোয়াখালীতে প্রাণিসম্পদে ব্যাপক ক্ষতি
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন