ভয়াবহ মানবিক বিপর্যয়

কমছে বন্যার পানি মিলছে লাশ, ফেনীতে ১৭ মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৪, ১১:০১আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১১:০৩

স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে ফেনী। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়েন ১০ লাখ মানুষ। নেমে আসা পানির স্রোতে ভেসে যান অনেকে। তখন মৃতের সংখ্যা অজানা থাকলেও ইতোমধ্যে পানি কমার সঙ্গে সঙ্গে অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে।

বুধবার (২৮ আগস্ট) রাতে পুলিশের বরাত দিয়ে ফেনী জেলা প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ১৭।

এর মধ্যে মঙ্গলবার ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় দুজন অজ্ঞাত পুরুষের (৩৩) ও (৪৫) মরদেহ পাওয়া যায়। এ ছাড়া ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত নারী (৩৮), পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকার আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), মির্জানগর ইউনিয়নের দেলোয়ার হোসেন (৫০); ফুলগাজী উপজেলার নোয়াপুরের হাবিবের স্ত্রী শাকিলা (২২), উত্তর করইয়ার বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুরের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুড়ার রহিম বাদশার ছেলে আবুল খায়ের (৫০), জিএম হাট ইউনিয়নের লক্ষ্মীপুরের মৃত সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনির হাটের নুর ইসলামের মেয়ে রজবের নেছা (২৫); সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), অজ্ঞাত পুরুষ (৩৮), অজ্ঞাত নারী (৩৮), ছাড়াইতকান্দির শেখ ফরিদের ছেলে আবির (৩); দাগনভূঞা উপজেলার উত্তর করিমপুর গ্রামের নুর নবীর ছেলে নূর মোহাম্মদ মিরাজ (৮ মাস) ও জয়লস্কর ইউনিয়নের আলমপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

এর আগে, গত ২৪ আগস্ট রাতে ফেনী শহরের মিজান রোডে সোনালী ব্যাংকের সামনে হাঁটুপানিতে একটি মরদেহ ভেলায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে লোকজন ভিড় জমান। পরে কয়েকজন সেই লাশটির জানাজা ও দাফনের জন্য নিয়ে যান। পরদিন রবিবার (২৫ আগস্ট) ফেনী সদর উপজেলার লালপোল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামে বন্যায় ভেসে আসে এক শিশুর লাশ।

প্রবাসী মাসুদ খান ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার বাবাকে গত ২৩ আগস্ট বিকালে কলাগাছের ভেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ওখানে উপস্থিত ছিলেন কীভাবে পারলেন এটা? দরকার হলে বাইরে ভেলাতে রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন। কেউ বোট বা কোনও উদ্ধারকর্মী আসেনি। একটা বোট নিয়ে কেউ আসলে আমার বাবাকে ফ্রিজিং করে রাখা যেত। মনের ভেতর আগুন জ্বলছে কীভাবে কোথায় আছে? আল্লাহ, আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুর থেকে ফেনীতে বন্যা শুরু হয়। পরদিন দুপুর থেকে তা ভয়াবহ রূপ ধারণ করে। জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা শুরুতে বন্যাকবলিত হলেও পরে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা ছড়িয়ে পড়ে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়ে ফেনীর বাসিন্দারা।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৯ আগস্ট ২০২৪, ১১:০১
কমছে বন্যার পানি মিলছে লাশ, ফেনীতে ১৭ মরদেহ উদ্ধার
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত