স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা দূর করতে সময় প্রয়োজন: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৬:৪১আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬:৪১

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যব্যবস্থায় বর্তমানে নানা ধরনের সমস্যা বিদ্যমান। এসব সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবা খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে সময় আর সবার সহযোগিতা একান্তই প্রয়োজন।

নূরজাহান বেগম শনিবার (২৪ আগস্ট) সকালে নোয়াখালী জেলার বন্যাদুর্গত সোনাইমুড়ী উপজেলা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আজ আমি কাশীপুর  বহুমুখী উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, কাশীপুর মুহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, ওয়াছেকপুর আল ফালাহ মডেল হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে মনে হয়েছে, এখানে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের অপ্রতুলতা আছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর পর্যাপ্ত মজুত থাকে। এছাড়া ফিটকিরি দিয়েও পানি জীবাণুমুক্ত করা যায়। বিশুদ্ধকরণ ব্যতীত এ অবস্থায় নলকূপের পানি পান করা যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ও মাঠ পর্যায়ের কর্মীদের জনগণকে সচেতন করার জন্য আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের জনবান্ধব ও সেবামূলক মনোভাব পোষণ করতে হবে। জনগণের কাছে সেবা প্রদানে খারাপ ব্যবহারের কোনও সুযোগ নেই।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, বন্যা পরবর্তী সময়ে  ডায়রিয়া, কলেরা, চর্মরোগ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এ বিষয়ে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আশ্রয়কেন্দ্রে থাকবা মানুষ বিশেষত নারী, শিশুদের সঙ্গে সামগ্রিক চিকিৎসাসেবা, ত্রাণ-সাহায্য, পরিবার-পরিকল্পনা এবং নবজাতকের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত কথা বলেন।

এসময় নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
২৪ আগস্ট ২০২৪, ১৬:৪১
স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যা দূর করতে সময় প্রয়োজন: উপদেষ্টা
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক