ময়মনসিংহে বন্যার পানি কমতে শুরু করেছে, পানিবাহিত রোগের আশঙ্কা

ময়মনসিংহ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৩:৩৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৩:৩৭

ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বন্যাকবলিত এলাকায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। ফলে পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত বন্যার পানি বাড়েনি। উঁচু এলাকা থেকে পানি নিচু এলাকায় গড়াচ্ছে। তিন উপজেলাতেই প্রশাসনের পাশাপাশি ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী-র‍্যাবসহ স্বেচ্ছাসেবীরা। বৃষ্টি না হলে পানি দ্রুত কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা বন্যাদুর্গত বাসিন্দাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে।’

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, ‘৯টি ইউনিয়নের পরিস্থিতি বেশ কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত না হলে পানি আরও কমবে।’

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন জানান, অধিকাংশ এলাকার পানি কমে আসছে। তবে পানিবন্দি এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলছে। ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, বন্যাকবলিত এলাকায় ৬৩ মেট্রিক টন চাল, ৭ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ত্রাণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
১০ অক্টোবর ২০২৪, ১৩:৩৭
ময়মনসিংহে বন্যার পানি কমতে শুরু করেছে, পানিবাহিত রোগের আশঙ্কা
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন