ক্ষমতায় গেলে বিএনপি পানির ন্যায্য হিস্যা নিষ্পত্তির চেষ্টা করবে: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ১৬:২১ আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৬:২১

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যা আমাদের প্রাপ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদের দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয়, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে পানি সমস্যার বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো। আশা করি আমরা নিষ্পত্তি করতে পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোনও সমস্যা সমাধান হয় না।’

শনিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া বন্যার্তদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বন্যায় আক্রান্ত নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিএনপির উদ্যোগে নারীদের শাড়ি ও পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যাকবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছেন। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাওয়াদাওয়া, জামাকাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় যতটুকু সম্ভব আমরা পরিপূর্ণভাবে তা করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ বন্যায় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। ত্রাণ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। এরপরও বন্যার্তদের সার্বিক পুনর্বাসনের জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আগামী দিনে আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভুঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন প্রমুখ।  

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
২৪ আগস্ট ২০২৪, ১৬:২১
ক্ষমতায় গেলে বিএনপি পানির ন্যায্য হিস্যা নিষ্পত্তির চেষ্টা করবে: আমির খসরু
সম্পর্কিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
ইশরাকের কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
অস্ত্রের লাইসেন্স থাকলেই প্রকাশ্যে প্রদর্শন ও হুমকি দেওয়া যায়?
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
হানি ট্র্যাপে প্রতারণার শিকার ঢাকার ব্যবসায়ী, গ্রেফতার ৬
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
টর্চলাইট জ্বালিয়ে সড়কে দুই পক্ষের সংঘর্ষ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
লাল কার্ডের ম্যাচে ভারতের ক্লাবের কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন