সাম্প্রতিক ভয়াবহ বন্যা

ফেনীতে বেড়েই চলছে লাশের সারি, এখন পর্যন্ত ২৩ মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ০৯:২০আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:২০

সম্প্রতি ভারতীয় উজানের পানি ও অতিবৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে জেলার ৬ উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। অনেকেই জোয়ারের পানিতে ভেসে যায় তবে তখন মৃতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পানি কমে যাওয়ায় অনেকের গলিত লাশ পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে পুলিশের প্রশাসনের বরাতে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ জন।

এখন পর্যন্ত যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন- ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় দুজন অজ্ঞাত পুরুষ (৩৩), (৪৫) ও তের বাড়িয়ার সালেহ আহমদের মেয়ে উম্মে সাইমার (৯) মরদেহ পাওয়া যায়। এ ছাড়া ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত নারী (৩৮), উত্তর মন্দিয়া গ্রামের ফুরফুরের নেছা (৭৫), কাশিপুর গ্রামের আইউব খান (৬০), পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকার আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০), মির্জানগরের দেলোয়ার হোসেন (৫০); ফুলগাজী উপজেলার নোয়াপুরের হাবিবের স্ত্রী শাকিলা (২২), উত্তর করইয়ার বেলালের ছেলে কিরণ (২০), দক্ষিণ শ্রীপুরের মিজানুর রহমানের ছেলে রাজু (২০), কিসমত বাসুডার রহিম বাদশার ছেলে আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুরের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২), শনির হাটের নুর ইসলামের মেয়ে রজবের নেছা (২৫), পূর্ব দরবারপুরের ইউসুফ (৬০); সোনাগাজী উপজেলার সমপুরের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮), অজ্ঞাত পুরুষ (৩৮), অজ্ঞাত নারী (৩৮), ছাড়াইতকান্দির শেখ ফরিদের ছেলে আবির (৩) ,অজ্ঞাত পুরুষ (৪০), অজ্ঞাত পুরুষ (২২) এবং দাগনভূঞা উপজেলার করিমপুরের নুর নবীর ছেলে নূর মোহাম্মদ মিরাজ (৮ মাস) ও  আলমপুরের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)।

এর আগে, গত ২৪ আগস্ট রাতে ফেনী শহরের মিজান রোডে সোনালী ব্যাংকের সামনে হাঁটুপানিতে একটি মরদেহ ভেলায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে লোকজন ভিড় জমান। পরে কয়েকজন সেই লাশটির জানাজা ও দাফনের জন্য নিয়ে যান। পরদিন রবিবার (২৫ আগস্ট) ফেনী সদর উপজেলার লালপোল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামে বন্যায় ভেসে আসে এক শিশুর লাশ।

প্রবাসী মাসুদ খান নামে এক ব্যক্তি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার বাবাকে গত ২৩ আগস্ট বিকালে কলাগাছের ভেলা দিয়ে বন্যার পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ওখানে উপস্থিত ছিলেন কীভাবে পারলেন এটা? দরকার হলে বাইরে ভেলাতে রেখে আরেকটা দিন অপেক্ষা করতেন। কেউ বোট বা কোনও উদ্ধারকর্মী আসেনি। একটা বোট নিয়ে কেউ আসলে আমার বাবাকে ফ্রিজিং করে রাখা যেত। মনের ভেতর আগুন জ্বলছে কীভাবে কোথায় আছে? আল্লাহ, আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুর থেকে ফেনীতে বন্যা শুরু হয়। পরদিন দুপুর থেকে তা ভয়াবহ রূপ ধারণ করে। জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা শুরুতে বন্যাকবলিত হলেও পরে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা ছড়িয়ে পড়ে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েন ফেনীর বাসিন্দারা।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
৩১ আগস্ট ২০২৪, ০৯:২০
ফেনীতে বেড়েই চলছে লাশের সারি, এখন পর্যন্ত ২৩ মরদেহ উদ্ধার
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেলো ব্রিজ
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত