এক লিটার পানি নিয়ে তিন দিন ধরে আটকা ১১ সদস্যের পরিবার

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৬আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৬

এক লিটার পানি নিয়ে ছাদে আটকা পড়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের একটি পরিবার। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে তারা আটকা পড়ে আছেন বলে জানা গেছে। এসব তথ্য জানিয়েছেন ওই পরিবারের সদস্য নাজমুল হোসেন। তিনি শিকারপুর গ্রামের আলী আশ্রাফের ছেলে।

নাজমুল নামের ওই যুবকের সঙ্গে বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের দেখা হয় বন্যাকবলিত কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা ধাউন্না বাড়ির সাঁকোতে। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পরিবার তিন দিন ধরে এক লিটার পানি নিয়ে আটকা পড়ে আছে। সেখানে আমার ভাই মো. লিটন ও পরিবারের ১০ জন সদস্য আটকে আছেন। তাদের তিন দিনেও উদ্ধার করতে পারিনি। আজ সকাল পর্যন্ত তারা কথা বলতে পেরেছেন। তিনতলার ছাদে থাকায় পানি এখনও তাদের স্পর্শ করতে পারেনি। তবে মোবাইল বন্ধ হওয়াতে যোগাযোগবিচ্ছিন্ন। শিকারপুর যেখানে আমাদের বাড়ি সেখানে যোগাযোগব্যবস্থা একেবারেই নেই বললেই চলে।’

তিনি বলেন, ‘আমি মানুষকে উদ্ধার করছি কিন্তু আমার পরিবারকে উদ্ধার করতে পারছি না। শিকারপুরের দিকে কোনও নৌকা বা স্পিডবোট যাচ্ছে না। সেদিকে স্রোত হওয়াতে যেতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করছি সেদিকে যেতে। সবাই দোয়া করবেন।’

এ সময় তিনি তার যোগাযোগের একটি নম্বর প্রতিবেদকের কাছে দিয়ে যান।

/কেএইচটি/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
২৪ আগস্ট ২০২৪, ১৪:৪৬
এক লিটার পানি নিয়ে তিন দিন ধরে আটকা ১১ সদস্যের পরিবার
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
নেপালে বন্যায় নিহত ৯০০ ছাড়ালো, নিখোঁজ ৪৭০০
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক