বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণের কিস্তি পরিশোধে বিশেষ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব এলাকার স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণের আগস্ট মাসের কিস্তি তিন মাস পরে পরিশোধ করতে পারবেন।

রবিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধ বা সমন্বয় করা কঠিন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যাকবলিত অঞ্চলের ১ জুলাইয়ের বিদ্যমান অশ্রেণিকৃত (খেলাপি নয়) স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে,  স্বল্প মেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণগ্রহীতাদের আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন  মাসের মধ্যে পরিশোধ করতে পারবে। এছাড়া সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ আগস্ট ২০২৪ হতে অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সমন্বয়যোগ্য, সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ দিন মাস বাড়াতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিলম্বে পরিশোধিত অর্থের ওপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনও ধরনের দণ্ড সুদ, অতিরিক্ত সুদ, অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় বা আরোপ করা যাবে না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

/জিএম/এপিএইচ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
০১ সেপ্টেম্বর ২০২৪, ২২:৩৭
বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুযোগ
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
সর্বশেষ খবর
চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষ
চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষ
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
ব্লগার নিলয় হত্যা মামলায় চিকিৎসক সোহেল মাহমুদের সাক্ষ্য
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে ভাতা পাবেন আরও ৪০ লাখ নারী
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি অর্থবছরে ভাতা পাবেন আরও ৪০ লাখ নারী
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
ফ্লাইট বাতিল হলে কী করবেন যাত্রীরা, বিকল্প উপায় কী?
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার