টিএসসিতে গণত্রাণ গ্রহণ কর্মসূচি

এখন থেকে শুকনো খাবারের বদলে চাল ডাল তেল দেওয়ার আহ্বান

ঢাবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৩আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৩

অতিবৃষ্টি ও উজানের পানিতে বাংলাদেশের প্রায় ১১টি জেলার মানুষের জনজীবন বিপন্ন। তাদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলমান রয়েছে। এতদিন সব ধরনের ত্রাণ  সামগ্রী গ্রহণ করা হলেও বন্যার পানি কমে যাওয়া গণরান্নার পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্টরা। তাই শুকনো খাবারের বদলে চাল-ডাল-তেলসহ রান্নার যাবতীয় পণ্য সামগ্রী দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (৩০ আগস্ট) ত্রাণ সংগ্রহ শেষে রাতে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানান।

এতে বলা হয়, শনিবার (৩১ আগস্ট)  থেকে ত্রাণ সংগ্রহ করা হবে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে।

এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ও ডাকসুর সাবেক সমাজসেবাবিষক সম্পাদক আখতার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শনিবার (৩১ আগস্ট) থেকে গণত্রাণ সংগ্রহে কোনও শুকনা খাবার কেউ আনবেন না। যেহেতু বন্যাকবলিত অঞ্চলে পানি কমে গেছে, এখন গণরান্না কর্মসূচি প্রধান লক্ষ্য। কাজেই সবাই চাল, ডাল, তেল ইত্যাদি আনতে পারেন। সব ত্রাণ গ্রহণ করা হবে জিমনেশিয়ামে।’

/এপিএইচ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
৩১ আগস্ট ২০২৪, ১৫:৩৩
এখন থেকে শুকনো খাবারের বদলে চাল ডাল তেল দেওয়ার আহ্বান
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক