‘গণত্রাণ গ্রহণ কর্মসূচি’র শেষদিন আজ

টিএসসিতে টাকা সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ

ঢাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গত ২২ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ শুরু হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রম শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই সহায়তা কার্যক্রমে এগিয়ে আসে। মানুষের মাঝে যা শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলে। শুধু অর্থই সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ ১২৯৪ টাকা।

সোমবার (২ সেপ্টেম্বর) চলছে শেষ দিনের মতো ত্রাণ সংগ্রহ কর্মসূচি। তবে আজ  শুধুই নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। আজ খাদ্যসামগ্রী বা ব্যাংক ও অনলাইনে অনুদানও নেওয়া হচ্ছে না। ত্রাণ বুথে গিয়ে সরেজমিনে স্বেচ্ছাসেবী কর্মীদের সঙ্গে কথা বলে  এসব তথ্য জানা গেছে।

এই ত্রাণ সংগ্রহ কর্মসূচির সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগের শিক্ষার্থী রকিব মাসুদ। তিনি জানান, ২২ আগস্ট থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলে আসছে। আজ সোমবার ১২তম দিন চলছে। তবে আজকেই শেষ হবে এই কার্যক্রম। গত ১১ দিনে আমাদের অর্থ সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ ১২৯৪ টাকা। আজকের হিসাব রাতে দিতে পারবো।

বুথে বসেছেন  রিফাত আহমেদ। তিনি বলেন, আজকে আমাদের ত্রাণ সংগ্রহের শেষ দিন। এখন আমরা শুধুই নগদ টাকা নিচ্ছি। অন্য কিছু নিচ্ছি না। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য হয়তো উদ্যোগ নেওয়া হবে। সেখানে সরকারি অর্থও হয়তো বরাদ্দ থাকতে পারে। সেইসঙ্গে থাকবে আমাদের উদ্বৃত্ত টাকাও। পরবর্তী কার্যক্রম কী হবে, সেটি নিয়ে মিটিং চলছে, পরে জানা যাবে।

/এপিএইচ/
টাইমলাইন: বন্যা ও মানবিক বিপর্যয়
০২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০
টিএসসিতে টাকা সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ
২৫ আগস্ট ২০২৪, ১৯:৩২
সম্পর্কিত
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক