সবেদা গাছটার নিচে দাঁড়িয়ে আছে সবুজ। গাছের ডালে ডালে উল্টো হয়ে ঝুলছে বাদুড়েরা। সূর্য ডুবে গেছে, তবু আকাশে একরাশ নরম আলো ভেসে আছে। গাঢ় সবুজ পাতাগুলো যেন দিনশেষের আলোয় আরও গভীর হয়ে উঠেছে।
এই পাতাগুলো...
০৮ জুন ২০২৬
পেরিন ।। সাদত হাসান মান্টো
সেই সময়টাতে আমি চরম অর্থকষ্ট আর টানাটানির মধ্যে বম্বেতে দিন কাটাতাম। একটা 'খোলি'-তে থাকতাম—ছোট্ট এক চিলতে ঘর, যার জন্য মাসে নয় টাকা ভাড়া গুনতে হতো। সেখানে না ছিল জলের ব্যবস্থা, না ছিল...
১২ মে ২০২৬
শোকের অন্ধকারে
তখন গভীর রাত। আমি খুব জোরে জোরে চিৎকার করছিলাম। কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না।
এখন থেকে এক যুগ আগে ঘটনাটি ঘটেছিল। তারপর কত রাত আর কত দিন যে কেটে গেছে, সেই হিসাব কখনোই রাখা হয়নি। আজ আবার...
১২ এপ্রিল ২০২৬
সুগন্ধ
১.সুগন্ধ। সুঘ্রাণ। কস্তুরী মৃগের ঘ্রাণ। জাফরান ফুলের কিংবা ভ্যাম্পায়ার ব্লাডের সুবাস—পৃথিবী থেকে হঠাৎ উধাও হয়ে গেছে বলে বোধহয় আমার; প্রথম প্রথম। কিন্তু কিছুদিন পর খেয়াল করলাম, ঘ্রাণ তার...
২২ জানুয়ারি ২০২৬
কার্পাসের হাওয়ায় লাল পলাতক ঘুড়ি
১.অন্ধকারে একটা পাখি এসে কার্পাসের ডালে বসে।আউলা বাতাস হুঁ হুঁ করে, মন ভেঙে যায়, কাউকে ঘর ভুলিয়ে অলক্ষ্য বাতাস কোন পথে সেই সময় নাই, তা থাকে অজানা। আপন-পর, কোনদিকে যে আসল ঘর, কোনটা ঠিক সময় আর কোনটা...
২৮ ডিসেম্বর ২০২৫
জানালা
এই বাসাটা ছাড়া এ এলাকার সবকিছুই আমার অপছন্দ। আট তলা বিল্ডিংটার দেয়াল ঘেঁষে অন্য কোনো বিল্ডিং দাঁড়িয়ে নেই। তিন দিক ফাঁকা। পূর্ব দিকে রাস্তার পরেই বিরাট বড়ো স্কুলের মাঠ, দক্ষিণ দিকে এক প্লট পরে একটা...
০৬ ডিসেম্বর ২০২৫
দাম্বুদজো মারেচেরার গল্প 'প্রোটিস্টা'
আমাদের অঞ্চলে প্রচণ্ড খরা হয়েছিল। সবগুলো নদী শুকিয়ে গিয়েছিল। সমস্ত কূপ শুকিয়ে গিয়েছিল। কোথাও এক ফোঁটা পানি ছিল না। নিষ্ফলা ডুমুর গাছের পাশে আমি একা একটি কুঁড়ে ঘরে বাস করতাম। সেই ডুমুর গাছে আগে...
২১ নভেম্বর ২০২৫
মন্দ্রসপ্তক
মানুষের হারিয়ে যাবার শব্দ আছে। আমি টের পাই। যেদিন শিপ্রার সাথে আমার শেষ দেখা হলো, সেদিন ক্যাফের বাইরে স্ট্রিট-লাইটের আলোয় গলে যাওয়া সূর্য দেখতে দেখতে আমি প্রথম টের পাই—হারিয়ে যাবার শব্দ। এ অনেকটা...
১৬ নভেম্বর ২০২৫
স্নো সিন্ড্রোম
সপ্তাহের শেষ দিন, উইকেন্ড শুরুর বিকাল। এই দিন মনে হালকা ভাব বোধ হওয়ার কথা, গত পাঁচ দিনের ক্লান্তি ঝেড়ে ফেলার মতো উদ্যম বোধ করা উচিত বৈকি। কিন্তু আমার মনে তেমন কোনো ফুরফুরে ভাব আসছে না। বরং...
১৪ নভেম্বর ২০২৫
গোপন চক্ষু
মেয়েটা আজ, পুরো একদিন এক রাত্রি শেষে ট্রেনে করে বাড়ি ফিরছে, এই দৃশ্যে আছে কিছু অগ্ন্যাশয়ভেদী বেদনা ও বিলাপ—বোধ করি তা দেখা যাচ্ছে এবং পাঠও করা যাচ্ছে ঠিকঠাক!কিন্তু বাড়ি? বাড়ি মানে কী বসার ঘরে রাখা...
০৬ সেপ্টেম্বর ২০২৫
নিত্যদিনের গল্প
ইব্রাহিম শুনতে পেল, ‘বাবা একটা দুষ্টুলোক… হা করো, হা করো… বাবার মতো দুষ্টুলোক হবা না, আমি দুষ্টুলোক পছন্দ করি না।’
খুকুর কাছে দুষ্টুলোক মানে ভয়াবহ কিছু। কতটুকু...
১১ আগস্ট ২০২৫
পারিবারিক ইতিহাস ।। হুলিও পারেদেস
হুলিও পারেদেস কাস্ত্রো কলোম্বিয়ান লেখক, কবি, ঔপন্যাসিক, অধ্যাপক ও দার্শনিক। তিনি সাহিত্য ও দর্শনের গভীর অনুসন্ধানী মনোভাব নিয়ে কলোম্বিয়ান সাহিত্যজগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রচনায় শহুরে...
৩১ জুলাই ২০২৫
যেভাবে একটা ফার্মাসিউটিক্যাল ব্যবসা শুরু করা যায় ।। লিওনোরা ক্যারিংটন
লিওনোরা ক্যারিংটন (১৯১৭-২০১১) একজন ব্রিটিশ-মেক্সিকান পরাবাস্তববাদী চিত্রশিল্পী এবং ঔপন্যাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইউরোপ থেকে পালিয়ে মেক্সিকো চলে যান এবং বাকি জীবন সেখানেই কাটান। রেমেদিওস...
১৮ জুলাই ২০২৫
ফারিয়া বাশারের গল্প ‘অ্যান আই এ্যান্ড এ লেগ’
‘মা! মা! আমার এ কী হচ্ছে!’ আমি চিৎকার দিয়ে কেঁদে উঠলাম।পেঁয়াজ কাটার ছুরি হাতে নিয়ে মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। ‘কী হয়েছে?’ তিনি জিজ্ঞাসা করলেন। তার কাজে ব্যাঘাত ঘটানোয় তাকে খুব বিরক্ত বলে মনে হলো।...
২৭ জুন ২০২৫
বানু মুশতাকের গল্প ‘শাইস্তা মহলের পাথর’
আমি পালাতে চেয়েছিলাম।
কংক্রিটের জঙ্গল থেকে, আকাশের দিকে উঠে যাওয়া ম্যাচের বাক্সের মতো স্তূপীকৃত জাঁকজমকপূর্ণ অ্যাপার্টমেন্টগুলো থেকে। দিনরাত ধোঁয়া ছাড়তে থাকা, হর্ন-বাজানো যানবাহনগুলো থেকে আমি...
২০ জুন ২০২৫
গল্পহার্ট ল্যাম্প ।। বানু মুশতাক
বানু মুশতাক (জন্ম: ১৯৪৮) ভারতের কর্ণাটক রাজ্যের কন্নড় ভাষার লেখক। ছোটগল্প সংকলন ‘হার্ট ল্যাম্প-এর জন্য তিনি এবছর আন্তর্জাতিক বুকার প্রাইজ লাভ করেন। বুকারের ইতিহাসে এই প্রথম কোনো ছোটগল্প সংকলনকে এই...
২৯ মে ২০২৫
বানু মুশতাকের গল্প 'লাল লুঙ্গি'
ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’ এর জন্য এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কন্নড় ভাষার লেখক বানু মুশতাক। 'Red Lungi' গল্পটি দীপা ভাস্তির ইংরেজি অনুবাদে প্রকাশ করেছে প্যারিস রিভিউ।গ্রীষ্মের...
২৬ মে ২০২৫
কুহক
স্বৈরাচার সরকার পতনের আন্দোলন চলছে। সারা দেশজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসেই এক ধরনের চাপা অস্থিরতা, কিন্তু সুনসান নীরবতা। যেকোনো সময় ভার্সিটির হল ভ্যাকান্টের অর্ডার আসতে পারে। বেশ...
২৩ মে ২০২৫
চিঠি
এক.আশফাক, এই আশফাক! নিজের নাম শুনে চমকে ওঠে আশফাক। বিকেলবেলা স্বর্ণকার পট্টি দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তার; হাইস্কুল মাঠে যেতে পারে—আজিজুল, মনির, আবু সাঈদরা আড্ডা...
১৬ মে ২০২৫
আবেদআলী মামার সংসার
"পৃথিবীর সব স্ত্রীই স্বামীদের থেকে বেশি জানে।" —এপাড়ার একমাত্র দার্শনিক, আমাদের আবেদআলী মামা, হাত নাচিয়ে মুখ ঘুরিয়ে উপস্থিত ভক্তদের দিকে তার আপত দর্শনের প্রাপ্তিগুলোর মৌলিক ব্যাখ্যা শোনাতে...