গ্রুপ পর্বে বিদায় জার্মানির জন্য ‘চরম বিপর্যয়’

স্পোর্টস ডেস্ক 
০২ ডিসেম্বর ২০২২, ১০:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৪৬

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন তারা। আর সেই জার্মান দলটাই বিবর্ণ হয়ে থাকলো টানা দুইবার। বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। এরচেয়ে বড় বিপর্যয় আর কী হতে পারে? জার্মান ফরোয়ার্ড থমাস ম্যুলারও মানছেন সেই কথা। কোচ হানসি ফ্লিক বলেছেন, টানা ব্যর্থতায় নতুন করে পথ চলা শুরু করবে জার্মানি।

এই দুর্দশার জন্য জার্মানি কোনওভাবেই নিজেদের দায় এড়াতে পারবে না। জাপানের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করাতেই এলোমেলো হয়ে যায় সব কিছু। কোস্টারিকাকে গতকাল ৪-২ গোলে হারিয়ে শেষ আশাটুকু বাঁচিয়ে রাখতে জয় পেয়েছে ঠিকই। কিন্তু স্পেন-জাপান ম্যাচ থেকে যে কাঙ্ক্ষিত ফলটা এলো না! জাপান স্পেনকেও হারিয়ে দিয়েছে ২-১ গোলে। তাতে গোল ব্যবধানে কপাল পুড়েছে জার্মানির।

ঘরের মাঠে ইউরো টুর্নামেন্ট (২০২৪) থাকায় এমন নিষ্প্রভতা তাদের জন্য বড় বিপদ সঙ্কেত! তবে সব কিছু মূল্যায়নের ঘোষণা দিয়ে নতুন করে পথ চলার ইঙ্গিত দিয়েছেন জার্মান কোচ হানসি ফ্লিক, ‘আসলে এখনই ইউরো নিয়ে কথা বলাটা কঠিন। তবে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে। তার পর ভিন্ন দিকে নতুন করে পথ চলা শুরু করতে হবে। আর আমরা সেটা করবো খুব শিগগির।’

হয়তো নতুন করে সেই পথ চলার একটা অংশ হতে পারে বিশ্বকাপ জয়ী সদস্য ম্যুলার, ম্যানুয়েল নয়্যার ও মারিও গোটজেকে ছাড়াই এগিয়ে যাওয়া। ২০১০ সালে অভিষেক করা ম্যুলার অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি, ‘এটা যদি আমার শেষ ম্যাচও হয়, তাহলে বলতে হবে সেটা ছিল পরম আনন্দের। ধন্যবাদ আপনাদের।’

তবে প্রথম পর্বের বিদায়কে হজম করতে পারছেন না, ‘এটা চরম বিপর্যয়। অবিশ্বাস্য রকমের তিক্ত অভিজ্ঞতা। আমাদের ফলটা ঠিকই ছিল যদি না স্পেন জাপানের কাছে হেরে যেত। এখন তো নিজেদের ক্ষমতাহীন মনে হচ্ছে।’

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক