বিশ্বকাপ শেষ জেসুস-তেলেসের

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৫৬

চোট রয়েছে দলের তারকা ফুটবলার নেইমারের। তিনি কবে ম্যাচে ফিরতে পারবেন, তা নিয়ে ধোঁয়াশা। চোট রয়েছে অ্যালেক্স স্যান্ড্রো এবং দানিলোরও। এবার চোটের তালিকায় যুক্ত হলেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস। তাদের ইনজুরি এতটাই বেশি যে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে।

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্বকাপে খেলা এই দুজনের জন্য একরকম অসম্ভবই।

ক্যামেরুনের বিরুদ্ধে প্রথম একাদশে ৯টি পরিবর্তন করেছিলেন ব্রাজিল কোচ তিতে। পরীক্ষার ম্যাচে একঝাঁক সুযোগ নষ্ট করে ব্রাজিল। যার খেসারত দিতে হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নকে।

হারের চেয়েও ব্রাজিল শিবিরে অস্বস্তি দুই ফুটবলারের ইনজুরি। জেসুস ও তেলেস এই ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। আর এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন।

আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের আগে থেকেই সামান্য চোট ছিল বলে সূত্রের খবর।  নতুন চোটে অন্তত এক মাস মাঠের বাইরে। বিশ্বকাপে খেলা হচ্ছে না এটুকু নিশ্চিত। অ্যালেক্স তেলেসের চোট আরও বেশি গুরুতর বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এমনকি অস্ত্রোপচারও করতে হতে পারে। ক্যামেরুনের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধেই তাকে তুলে নেওয়া হয়। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তেলেস।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম