এমন জয়ের পরও ব্রাজিলের সমালোচনা কেন?

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০৬ ডিসেম্বর ২০২২, ১৯:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:৫৩

দক্ষিণ কোরিয়াকে বলতে গেলে ধসিয়ে দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে  এসে নেইমার-ভিনিসিয়ুসদের কাছে এমন উদ্ভাসিত পারফর্ম্যান্সই তো সমর্থকরা দেখতে চেয়েছিল।  একেকটি গোল হয়েছে আর সাম্বা নৃত্য শুরু। তাদের উৎসবে সামিল হয়েছিলেন কোচ তিতেও। গ্যালারি বা টেলিভিশন থেকে এমন দৃশ্য দেখতে ভালো লাগারই কথা। কিন্তু অমন নাচ নাকি ভালো লাগেনি আইরিশ গ্রেট রয় কিনের।

ইংলিশ টিভি আইটিভির আলোচনায় রয় কিন এমন নাচ দেখে রীতিমতো সমালোচনায় মুখর তিনি। বলেছেন, ‘আসলে আমি যা দেখেছি তা বিশ্বাস করতে পারছি না। আমি এটা পছন্দ করছি না। সমর্থকরা বলছে এটা তাদের তাদের সংস্কৃতি। কিন্তু আমার কাছে মনে হয় এটা প্রতিপক্ষকে অশ্রদ্ধা দেখানো। চার গোল হয়েছে। আর তারা সবকটিতে উৎসব করেছে।’

ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসনের পর পাকেতা চতুর্থ গোল করে বিরতির আগেই দক্ষিণ কোরিয়াকে ছিটকে দেন। আর প্রতিটি গোলই সেলেসাওরা উপভোগ করেছে। তাদের সঙ্গে ডাগ আউটে দাঁড়িয়ে তা যোগ দিয়েছিলেন ৬১ বছর বয়সী তিতেও।

রয় কিনের এই জায়গায় আপত্তি, ‘প্রথম গোলের পর তাদের তেমন উৎসব দেখে আমি কিছু মনে করিনি। তবে প্রতিবার গোল দিয়ে এরকম উদযাপন করাটা অপমানজনক। একটি গোলের পর এরকম হলে মানা যায়। পরে তাদের ম্যানেজারও সেখানে সামিল হলেন। আমার এটা ভালো লাগেনি।’

তবে কোচ তিতে কিন্তু ম্যাচ শেষে ঠিকই বলেছেন এমন উৎসবটা আসলে দক্ষিণ কোরিয়াকে অসম্মান দেখানোর জন্য নয়। তরুণ খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হতেই তা করা।

 

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম