পেনাল্টি শুটআউট নিয়ে স্ক্যালোনি, ‘এটা পুরোপুরি ভাগ্য’

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ১৪:২৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:১০

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে চাপটা থাকে পাহাড়সমান। আর ম্যাচ যদি গড়ায় পেনাল্টি শুটআউটে। তাহলে তো সেই চাপ হয়ে যায় এভারেস্টসম। নেদারল্যান্ডস-আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও হতে পারে তেমনই।

সর্বশেষ ২০১৪ বিশ্বকাপেই দুই দলের সেমিফাইনাল ম্যাচটা শুটআউটে গড়িয়েছিল। ১২০ মিনিটের লড়াইটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। তার পর পেনাল্টি নামক ভাগ্যের লড়াইয়ে ৪-২ গোলে কপাল পোড়ে ডাচদের। নেদারল্যান্ডসের প্রতিশোধের ম্যাচটাও যদি শুটআউটে গড়ায় তাহলে কী করবে আর্জেন্টিনা? দলটির কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, ‘ছেলেরা অনুশীলনে সব সময়ই পেনাল্টির চর্চা করে। তবে শুটআউটের বিষয়টা পুরোপুরি ভাগ্য নির্ভর। আশা করবো আমাদের ওই পর্যন্ত যেন যেতে না হয়। তার আগেই ম্যাচ শেষ করতে চাইবো। এক্ষেত্রে ফুটবল সব সময় যেমন সুন্দর, তেমনি অনেক সময় বড্ড নির্মম।’

স্নায়ুর এই লড়াইয়ে এখন পর্যন্ত ৫বার টাইব্রেকারে খেলেছে আর্জেন্টিনা। যা বিশ্বকাপে এখন পর্যন্ত যে কোনও দলের চেয়ে সর্বোচ্চ। জিতেছে ৪টি। শুধুমাত্র জার্মানির এই স্নায়ুর লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড। চারটিতেই জয় তাদের।

শুটআউটে আর্জেন্টিনার সর্বশেষ ৫ লড়াই

আর্জেন্টিনা-যুগোস্লাভিয়া: ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তৎকালীন ইউরোপীয় পরাশক্তি যুগোস্লাভিয়ার। যারা পরে ভেঙে অনেকগুলো দেশে পরিণত হয়েছে। সেই দলটার সঙ্গে ১২০ মিনিটের লড়াইটা গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছিল। তার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে ম্যারাডোনা তার নিজের স্পট কিকটি মিস করেছিলেন।

আর্জেন্টিনা-ইতালি: ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালেও স্নায়ুর কঠিন পরীক্ষা দিতে হয়েছে ম্যারাডোনাদের। সেমিফাইনালে স্বাগতিক ইতালির সঙ্গে নির্ধারিত সময়ের ম্যাচটা ১-১ গোলে শেষ হয়েছিল। তার পর শুটআউটে আলবিসেস্তেরো ভাগ্যের লড়াইয়ে জেতে ৪-৩ গোলে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড: আট বছর পর টানা আরেকটি শুটআউটের সামনে পড়ে আর্জেন্টিনা। শেষ ষোলোয় এবার সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। নাটকীয়তার সবকিছুই ছিল ওই ম্যাচে। দুটি করে গোল করেছে দুই দল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড ব্যাকহাম। আবার শেষ দিকে একটি গোলও বাতিল হয়েছে সোল ক্যাম্পবেলের। তার পর শুটআউটে ম্যাচ গড়ালে সেখানে আর্জেন্টিনা জয়ের হাসি হেসেছে ৪-৩ গোলে।

আর্জেন্টিনা-জার্মানি: বিশ্বকাপে শুটআউটে আর্জেন্টিনার একমাত্র হারটি জার্মানদের কাছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে তারা পরাজিত হয় ৪-২ গোলে। তার আগে ম্যাচটা শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ শুটআউটের ম্যাচটি ২০১৪ সালের সেমিফাইনালে। ডাচদের বিপক্ষে শুটআউটে জিতেই মেসির দল ফাইনাল নিশ্চিত করেছিল। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের ব্যবধান ছিল ৪-২।

/এফআইআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান