বেঞ্চে বসে থাকলে খুশি না হওয়াই স্বাভাবিক: সান্তোস

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০:০৪

গত কয়েকদিনে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিতর্কের শুরুটা সুইজারল্যান্ডের বিপক্ষে বেঞ্চে রাখা নিয়ে। বলা হচ্ছিল, কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। ওই ম্যাচে তার বদলি হিসেবে নামা রামোস হ্যাটট্রিক করেন। এরপর গুঞ্জন শোনা যায় রোনালদো নাকি কাতার ছাড়তেও চেয়েছিলেন।

তবে সবকিছু ফেলে রোনালদোকে একা থাকতে দেওয়ার অনুরোধ করেছেন পর্তুগিজ কোচ সান্তোস। কোয়ার্টার ফাইনালের আগের সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, সে পর্তুগালের ক্যাপ্টেন। অথচ থাকতে হচ্ছে বেঞ্চে। এটা নিশ্চয়ই খুশি হওয়ার মতো বিষয় নয়।

তিনি আরও বলেন, আমি তাকে বলেছিলাম সে প্রথম একাদশে থাকছে না। এটা ভালো আইডিয়া কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিস্টিয়ানো। অবশ্যই সে খুশি ছিল না। খুশি হওয়ার কথাও নয়। তবে সে কাতার ছাড়তে চায়নি।

এদিন সংবাদ সম্মেলনে মূলত রোনালদোকে নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন সান্তোস। এক পর্যায়ে তিনি বলেন, আমি নিশ্চিত করছি সে কাতার ছাড়তে চায়নি। এটা এখানে এখনই শেষ হওয়া উচিত। রোনালদোকে একা থাকতে দিন।

/এমআর/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী