‘মেসি আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে’

তানজীম আহমেদ, দোহা(কাতার থেকে)
১১ ডিসেম্বর ২০২২, ২০:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২০:৪৫

ভদ্র-শান্ত ফুটবলার হিসেবেই পরিচিত লিওনেল মেসি। অযাচিত কোনও ঝুট-ঝামেলায় আর্জেন্টাইন খুদে জাদুকরকে পড়তে দেখা যায় না। কিন্তু এবারের বিশ্বকাপে ভিন্ন এক মেসিকেই দেখা যাচ্ছে।

কোয়ার্টার ফাইনাল ঘিরে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস দুইপক্ষই আলাদা করে তেতে ছিল। তার ওপর ডাচ কোচ ফন গালের কথাবার্তাও ছিল উসকে দেওয়ার মতো। সব মিলে রেফারিং নিয়ে সমালোচনার পাশাপাশি ভিন্নধর্মী উচ্ছ্বাস প্রকাশসহ মেসির অনেক কিছুই এখন আলোচনায়। এছাড়া জোড়া গোল করা ডাচ ফরোয়ার্ড ভাউট ভেগহোর্স্টের প্রতি ধমকের সুরে কথা বলাটা কারও চোখ এড়ায়নি।

আর্জেন্টিনা যখন দুই গোলে এগিয়ে ছিল, বদলি নেমে ভেগহোর্স্টই জোড়া গোল করে ম্যাচে দারুণ উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের প্রতিই রেগে গিয়েছিলেন মেসি। ঘটনাটি ঘটেছে ম্যাচ শেষে। টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুলকে সাক্ষাৎকার দেওয়ার আগে কারও প্রতি চিৎকার করতে দেখা যায় তাকে। তখন মেসিকে বলতে শোনা যায়, ‘এদিকে তাকিয়ে আছো কেন, নির্বোধ। ওদিকে যাও।’ সেই ব্যক্তিটি ছিলেন ভেগহোর্স্ট স্বয়ং।

অনেকের মনেই প্রশ্ন জেগেছে মেসি কেন এভাবে খেপে গিয়েছিলেন? পরে জানা গেছে, মাঠে এই ডাচ ফুটবলার নানাভাবে তাদের উত্ত্যক্ত করেছিলেন। তবে মেসির মতো ফুটবলার এমন আচরণ করবেন, তা অনেকেই আশা করেননি।

মেসি যাকে ধমক দিয়েছেন, সেই ভেগহোর্স্টের দাবি, ‘ম্যাচশেষে আমি তার সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম, কিন্তু মেসি ‍তাতে সাড়া দেয়নি। আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলেনি, বাজে ব্যবহার করেছে। আমি স্প্যানিশ খুব ভালো বুঝি না, কিন্তু খুব হতাশ হয়েছি। সত্যি খুবই হতাশ হয়েছি।’

/এফআইআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম