মেসির অপেক্ষায় ক্রোয়েশিয়ান ‘জেল সেল’!

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ২২:১৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭

মেসিকে আটকানো সম্ভব? হ্যাঁ সম্ভব, দিন শেষে তিনিও তো মাটির মানুষ। তিনি সবকিছু নিখুঁত করবেন, তা নয়। তবে তার মতো ফুটবলারকে আটকাতে গেলে বিশেষ কোনও পরিকল্পনা প্রয়োজন। সেই বিশেষ পরিকল্পনাও যে কাজ করবে তারও নিশ্চয়তা নেই।

সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে কীভাবে আটকাবেন? আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে ক্রোট কোচ জ্লাতকো দালিচ বলেছিলেন, আমরা মেসিকে গার্ড করবো, তবে ম্যান মার্কিংয়ের ধরনে নয়। শেষবারও এমনটা করিনি। ও কতটা দৌড়তে পারে, পরিষ্কার ধারণা রয়েছে আমাদের। উইথ দ্য বল ওকে রোখা, ওর পা থেকে বল কাড়া খুবই কঠিন। এর জন্য আমাদের রক্ষণভাগে আরও শৃঙ্খলা দরকার। ব্রাজিলের বিরুদ্ধে যেভাবে খেলেছিলাম, এই ম্যাচে তেমন খেলতে পারলে হয়তো ওকে (মেসি) আটকানো সম্ভব।

ম্যান মার্কিং করেও লাভ হয়নি ডাচদের

ম্যান মার্কিং করে যে মেসিকে আটকানো সম্ভব নয় তা তো জেনেই গিয়েছে নেদারল্যান্ডস। মার্কিংয়ে থেকেই আচমকা ফরোয়ার্ড পাস বাড়ান মেসি, যা থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মোলিনা।

ওই ম্যাচে আরও একটা বিষয় লক্ষ করা গেছে, চারদিক থেকে জেলের সেলের মতো মার্কিং করলে কিছুটা অস্বস্তিতে দেখায় মেসিকে। সূত্রের খবর, ক্রোয়েশিয়াও একই পরিকল্পনায় নামছে।

মেসিকে ঠেকাতে জেল সেল বানিয়েছিলেন অজিরা

এই ‘জেল সেল’ মার্কিং কী? একটা চতুর্ভুজের মতো। যে ঘেরাটোপে কোনও ফুটবলারকে আটকে রাখা। যে দিকেই যান কেন, সামনে কোনও না কোনও প্রতিপক্ষ পাবেন মার্কিংয়ে থাকা ফুটবলার। আর তাতে তিনি ফ্রি ফুটবল খেলতে পারবেন না। এই স্ট্র্যাটেজিই কাজে লাগাতে পারেন দালিচ।

তাতেও বড় বিপদ হতে পারে ক্রোটদের জন্য। শুধু মেসিকে আটকাতে চার জন ফুটবলারকে ব্যস্ত রাখলে জুলিয়ান আলভারেজ, ম্যাক-অ্যালিস্টার, ডি মারিয়া, এনজো ফার্নান্দেজরা মাঠে স্পেস পেয়ে নিশ্চয়ই বসে থাকবেন না। তাই মেসির বিরুদ্ধে ‘জেল-সেল’ পরিকল্পনাও আদৌ কার্যকর হবে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।-সূত্র দ্যা সান

/এমআর/এমওএফ/
টাইমলাইন: কাতার বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬
১৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০
১৯ ডিসেম্বর ২০২২, ১৯:০৩
১৯ ডিসেম্বর ২০২২, ১৭:৩১
১৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৪
১৯ ডিসেম্বর ২০২২, ১২:০৭
১৯ ডিসেম্বর ২০২২, ১০:১৫
১৯ ডিসেম্বর ২০২২, ০৯:০০
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩০
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৫২
১৯ ডিসেম্বর ২০২২, ০০:২৮
১৮ ডিসেম্বর ২০২২, ২২:০০
১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৫
১৭ ডিসেম্বর ২০২২, ২০:০৩
১৭ ডিসেম্বর ২০২২, ১৬:৫১
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান