উপকূলীয় এলাকায় বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ২১:১৩আপডেট : ১৩ মে ২০২৩, ২১:১৩

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে উপকূলীয় অঞ্চলে নিরবছিন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ। সংগঠনের সভাপতি এমদাদুল হক বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার ইন্টারনেট সেবাদাতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সেবায় যাতে কোনও ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নেটওয়ার্ক প্রকৌশলীদের কাজে (দায়িত্ব পালন) রাখতে বলা হয়েছে।

এমদাদুল হক বলেন, উপকূলীয় এলাকার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে পপ (পয়েন্ট অব প্রেজেন্স) অফিস বা বাসাবাড়ির দোতলা বা তার ওপরের স্থানে স্থাপন করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে করে জলোচ্ছ্বাসে পপগুলো ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা না থাকলে আমরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারবো। যদি বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকে তাহলে ব্যাটারি দিয়ে বেশিক্ষণ ব্যাকআপ দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। 

আইএসপিএবির সভাপতি ইন্টারনেট ব্যবহারকারীদের পরামর্শ দিয়ে বলেন, ঝড়, জলোচ্ছ্বাসের সময় ব্যবহারকারীরা যদি তাদের ব্যবহৃত ডিভাইস সংযোগ বিছিন্ন করে রাখেন তাহলে বজ্রাঘাত হলেও কোনও ডিভাইসের ক্ষতি হবে না।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিঘ্নিত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যাটারিতে ব্যাকআপ ক্ষমতা বেশিক্ষণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক। তিনি বলেন, আমাদের ইন্টারনেট অপারেটরগুলো ব্যাটারি ব্যাকআপ দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। ঘন ঘন বিদ্যুৎহীন হয়ে পড়া বা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অপারেটরগুলো ব্যাটারি দিয়ে বেশি সময় সেবা চালিয়ে যেতে পারছে না, এজন্য গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ছেন।

/এইচএএইচ/এফএস/  
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৩ মে ২০২৩, ২১:১৩
উপকূলীয় এলাকায় বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
সম্পর্কিত
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি