মোখায় ক্ষতিগ্রস্ত টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালুর চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ২১:৩১আপডেট : ১৫ মে ২০২৩, ২১:৩১

ঘূর্ণিঝড় মোখাকবলিত কক্সবাজার জেলায় দেশের চার মোবাইল ফোন অপারেটরের ৯৭৪টি সাইটের (টাওয়ার) ২৪৩টি সাইট বর্তমানে নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ২১৯টির মধ্যে ৬০টি, রবির ৪৬১টির মধ্যে ৮৭টি, বাংলালিংকের ১৮৫টির মধ্যে ৫১টি এবং টেলিটকের ১০৯টি সাইটের মধ্যে নিষ্ক্রিয় সাইটের সংখ্যা ৪৫টি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সোমবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। টেলিযোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে ব্যস্ত কর্মীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির প্রচেষ্টায় ঘূর্ণিঝড় মোখাকবলিত কক্সবাজার জেলায় মোবাইল ও ইন্টারনেট ব্যবস্থার অধিকাংশই বর্তমানে সচল রয়েছে। মোবাইল অপারেটরগুলো বন্ধ থাকা সাইটগুলো সচল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ২৭১টি বন্ধ হয়ে যাওয়া সাইট আবারও সচল করা হয়েছে। অধিকাংশ নিষ্ক্রিয় সাইট মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ কার্যকর হলে সাইটগুলো দ্রুত সচল হবে।

বিটিআরসি ১০ সদস্যবিশিষ্ট একটি ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণকক্ষ চালু করেছিল। ওই টিম ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোর টেলিযোগাযোগ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণসহ নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সমন্বয় সাধন করে কাজ করে। মোখায় ক্ষতিগ্রস্ত টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালুর চেষ্টা

বিটিআরসির নির্দেশনার পরিপ্রেক্ষিতে উপকূলীয় অঞ্চলসহ আশপাশের এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতে টেলিকম অপারেটরেরা নিজ নিজ কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন এবং নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে পর্যাপ্ত ব্যাটারি, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর সরবরাহসহ ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় মাঠ-পর্যায়ের কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন করে টেলিযোগাযোগ সেবা নিরবচ্ছিন্ন রাখতে কার্যক্রম অব্যাহত রেখেছে।

মোবাইল টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান, বিটিসিএল, সাবমেরিন ক্যাবল কোম্পানি, আইআইজি, আইএসপি, এনটিটিএনসহ অন্যান্য টেলিকম অপারেটরগুলো দুর্যোগকালীন ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য এলাকায় তাদের নেটওয়ার্ক সচল রাখতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।

/এইচএএইচ/এমএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৫ মে ২০২৩, ২১:৩১
মোখায় ক্ষতিগ্রস্ত টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালুর চেষ্টা
সম্পর্কিত
চট্টগ্রামে গণপরিবহন সংকট: বিআরটিসির ৭২ বাস থাকলেও সেবা পাচ্ছে না নগরবাসী 
চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
যেসব রাস্তা দিয়ে চলবে ‘পিংক বাস’
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি