ঘূর্ণিঝড় মোখা: নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৪:৩৮আপডেট : ১৪ মে ২০২৩, ১৯:৫০

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (১৪ মে) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। ইতোমধ্যে ঝড়ের পূর্বে যে ঘটনা ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। খবর পেলাম, বিকাল থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে…।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা ইতোমধ্যেই দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতার জন্য তাদের অনুরোধ করেছি। আমরা আশা করি, জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে। অতীতে তারা যেমনটা করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকেও বলতে চাই, এখানে কোনও রকম দলীয়করণ না করে সমগ্র মানুষের পাশেই যেন তারা থাকেন।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

/এসটিএস/আরকে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১৪:৩৮
ঘূর্ণিঝড় মোখা: নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ বিএনপির
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি