সেন্টমার্টিনে থেমে থেমে বৃষ্টি, বইছে দমকা হাওয়া

টেকনাফ (কক্সবাজার)  প্রতিনিধি
১৪ মে ২০২৩, ১০:৪০ আপডেট : ১৪ মে ২০২৩, ১১:২৬

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দমকা হাওয়া বইছে সেন্টমার্টিনে। থেমে থেমে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে। জোয়ার হওয়ায় বেড়েছে ঢেউ। এতে শঙ্কা বাড়ছে দ্বীপের ৯ হাজার মানুষের। 

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার (১৪ মে) সকাল ৯টার পর উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর গতিবেগ এখন ঘণ্টায় ২১৫ কিলোমিটার। গতিবেগ অনুযায়ী এর বেশিরভাগ অংশ এবং ঝড়ের কেন্দ্র যাবে উত্তর মিয়ানমারের দিকে। আর বাকিটা পড়বে কক্সবাজার উপকূলে।

সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. নজির বলেন, ‘সেন্টমার্টিনে জোয়ার হওয়ায় বাতাস ও বৃষ্টি বেড়ছে। যদিও এখন পর্যন্ত বড় কিছু হয়নি। তবে আমরা খুব ভয়ে আছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘সকাল থেকে সেন্টমার্টিনে থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। দ্বীপের বাসিন্দাদের হাসপাতালসহ হোটেল-মোটেল ও আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আমরা দ্বীপে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। সব মিলিয়ে সেন্টমাটিন-টেকনাফে ৩০ হাজার লোক আশ্রয় নিয়েছে।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হয়, তাকে ঘূর্ণিঝড় বা ‘ট্রপিক্যাল সাইক্লোন’ বলা হয়। গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে তাকে বলা হয় তীব্র ঘূর্ণিঝড় বা ‘সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’। আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে তখন সেটিকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ‘ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ বলা হয়। গতিবেগ ২২০ কিলোমিটার বা তার বেশি হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, মোখার গতি এখন ঘণ্টায় ২১৫ কিলোমিটার। যা প্রায় সুপার সাইক্লোনের কাছাকাছি। তবে উপকূলে উঠে আসার পর এর গতি কিছুটা কমে ১৮০ থেকে ১৯০ কিলোমিটার হতে পারে। ফলে এটিকে সুপার সাইক্লোন বলা যাবে না।

/আরআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১২:০১
১৪ মে ২০২৩, ১০:৪০
সেন্টমার্টিনে থেমে থেমে বৃষ্টি, বইছে দমকা হাওয়া
সম্পর্কিত
সেন্টমার্টিনে রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
সেন্টমার্টিন খুলছে, পর্যটকদের দিতে হবে ফি: আরও নতুন যেসব নির্দেশনা
সেন্টমার্টিন খুলছে কবে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
সর্বশেষ খবর
প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার!
প্রিয় ক্রিকেটারকে দেখতে সাইকেলে ১ হাজার ৭০০ কিলোমিটার!
অফিসে মুখ গোমড়া? আজ খিটখিটে সহকর্মীদেরই দিন!
অফিসে মুখ গোমড়া? আজ খিটখিটে সহকর্মীদেরই দিন!
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা