মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৬:৩২ আপডেট : ১৪ মে ২০২৩, ১৮:১৩

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে যাচ্ছে। তবে ঝড়ের ব্যাস বড় হওয়ায় পুরোপুরি অতিক্রম করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ঝড়টি ভোর ৬টায় উপকূল অতিক্রম শুরু করে। এখন কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করে গেছে। কিন্তু ঝড়ের ব্যাস বা আকার অনেক বড় হওয়ায় পুরো উপকূল অতিক্রম করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে আমরা ধারণা করছি। ফলে সমুদ্র বন্দরগুলোতে দেওয়া সতর্কতা সংকেত আগের মতোই দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঝড়ের কারণে টেকনাফ, সেন্টমার্টিনসহ উপকূলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ সিটুয়ের (মিয়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নদীবন্দরকে ৪ নম্বর নৌ-মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১৬:৩২
মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে যাচ্ছে
১৪ মে ২০২৩, ১২:০১
সম্পর্কিত
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আজ নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, ৩ বিভাগে বৃষ্টির শঙ্কা
সর্বশেষ খবর
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা