উত্তাল সমুদ্রে মাছ ধরছেন জেলেরা

কাজী সাঈদ, কুয়াকাটা
১৪ মে ২০২৩, ১৭:৩৮ আপডেট : ১৪ মে ২০২৩, ১৯:১৪

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কুয়াকাটায় না পড়লেও শনিবার গভীর রাত থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রশাসনের তরফ থেকে মানুষজনকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। গভীর সমুদ্রের মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে আশ্রয় নিয়েছে। কিন্তু উপকূলের কিছু জেলেরা মাছধরা অব্যাহত রেখেছেন। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি দাবি তাদের।

রবিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, খুঁটা জালের জেলেরা ছোট নৌকা ও ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরছেন। এখনো তাদের জাল সমুদ্রে রয়েছে। কূলের ক্ষুদ্র জেলেরা বেড়জাল ও কারেন্টজাল টেনে মাছ শিকার করছেন। গঙ্গামতি পয়েন্টের সমুদ্রে একাধিক মাছ ধরার নৌকা দেখা গেছে। 

জেলে রোহান বলেন, ‘বর্তমানে সমুদ্রের যে অবস্থা তা আমাদের কাছে বৈরী মনে হচ্ছে না। পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের সময় সমুদ্রে এরচেয়ে বেশি উত্তাল থাকে। তখনও আমরা মাছ ধরি।’ 

অপর জেলে জহিরুল ইসলাম বলেন, ‘আবহাওয়া খারাপের কথা শুনি, কিন্তু বাস্তবে কিছু দেখছি না। মাছ ধরা বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া খারাপ হলে মাছ শিকার বন্ধ করবো।’

গঙ্গামতি এলাকার মৎস্য ব্যবসায়ী আনোয়ার ফকির বলেন, ‘পরিস্থিতি খারাপ হলে জেলেরা মাছ ধরা বন্ধ রাখবে। সাগর উত্তাল হলে ছোট ট্রলারগুলো এমনিতেই সাগরে যেতে পারবে না। এখন মাছ ধরলে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।’

/এসএন/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৪ মে ২০২৩, ১৭:৩৮
উত্তাল সমুদ্রে মাছ ধরছেন জেলেরা
১৪ মে ২০২৩, ১২:০১
সম্পর্কিত
জলবায়ু পরিবর্তনের ধাক্কা: উপকূলে নিঃসঙ্গ দিন কাটছে প্রবীণদের
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযানকে সতর্কবার্তা 
বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা