বাংলাদেশ এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংবাদ নেই: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ২০:২৭ আপডেট : ১৫ মে ২০২৩, ২০:২৮

ঘূর্ণিঝড় মোখা’য় এখন পর্যন্ত কোনও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি জানিয়েছেন, এই প্রথম বাংলাদেশ কোনও ঘূর্ণিঝড় মোকাবিলা করলো, যেখানে মৃত্যুর সংবাদ নেই। এজন্য আমরা এটাকে বিশাল সফলতা বলছি। কারণ প্রাণহানিটাই সবচেয়ে বড় লস। সবকিছুই রিকভার করা যায়, কিন্তু মানুষের জীবন আর ফিরিয়ে আনা যায় না।

সোমবার (১৫ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাড়িঘরের ক্ষতি হয়েছে। সেন্টমার্টিনে ১২শ ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী সবসময় নির্দেশ দিয়েছেন একটি লোকও যেন আশ্রয়কেন্দ্রের বাইরে না থাকে। একটি লোকও যেন মৃত্যুর ঝুঁকিতে না থাকে।

তিনি জানান, ১০ নম্বর মহাবিপদ সংকেত থাকা অবস্থায় কাউকে আশ্রয়কেন্দ্রের বাইরে যেতে দেওয়া হয়নি। ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পর এখন আশ্রয় কেন্দ্র থেকে সবাই চলে গেছেন। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা অনেকে নিজেদের বাড়ি রিকভারি করা শুরু করেছেন। সংকেত যতক্ষণ ১০ ছিল ততক্ষণ আমরা কাউকে যেতে দেইনি। যেতে চেয়েছে কিন্তু প্রশাসন দেয়নি। পরে সংকেত কমানোয় তারা স্বেচ্ছায় চলে গেছেন।

তিনি বলেন, এবার মানুষ যাওয়া মাত্রই আমরা ড্রাই কেক আর টোস্ট বিস্কুট দিয়েছিলাম। তাদের মিনারেল ওয়াটার দেওয়া হয়েছে। আমাদের পর্যাপ্ত চাল রয়েছে, তা দিয়ে খিচুড়ি করে দেওয়া হয়েছে। আমি ডিসিকে বলার পর সেখানে মিনারেল ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের মানবিক সহায়তার মান বাড়ছে। আগে বন্যা ও ঘূর্ণিঝড়ে যে পানি দেওয়া হতো তা কিন্তু ট্যাবলেট দিয়ে খাওয়ানো হতো। এখন কিন্তু বোতলে মিনারেল ওয়াটার সরবরাহ করি।

 

/এসআই/এফএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় মোখা
১৫ মে ২০২৩, ২০:২৭
বাংলাদেশ এই প্রথম কোনও ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংবাদ নেই: প্রতিমন্ত্রী
১৪ মে ২০২৩, ১২:০১
সম্পর্কিত
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
বিরোধী দল ফল মেনে নিলেও ব্রাজিলের নির্বাচন নিয়ে যে আপত্তি ট্রাম্পের  
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
ইঞ্জিন বন্ধ, তবু নিজে থেকেই চলে গাড়ি! এই পাহাড়ে লুকিয়ে কোন রহস্য?
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
নতুন চরিত্র খুঁজছেন পূর্ণিমা, এবার কী হতে চান নায়িকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১২ নম্বরে ঢাকা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা